জামাত নেতা কলকাতা এসটিএফের জালে, ধরা পড়ল চেন্নাই থেকে
চেন্নাই থেকে ধরা পড়ল জেএমবি নেতা আসাদুল্লা শেখ ওরফে রাজা। মঙ্গলবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।
চেন্নাই থেকে ধরা পড়ল জেএমবি নেতা আসাদুল্লা শেখ ওরফে রাজা। মঙ্গলবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের থোরিয়াপাক্কাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আসাদুল্লাকে। ধৃতের থেকে জাল পরিচয়পত্র ও নথি উদ্ধার করা গিয়েছে। ধৃত জেএমবি জঙ্গি বর্ধমানের ভাতারের বাসিন্দা। কিন্তু চেন্নাইয়ের তেনাপুল্লামে ভাড়া থাকতো বলে সূত্রের খবর। আজ ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে আরও জানা গিয়েছে, জেএমবি-তে রিক্রুটারের কাজ করত আসাদুল্লা। আইইডি বানানোর প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত ছিল সে। সম্প্রতি জেএমবি ইজাজ ধরা পড়ার পর সংগঠন কিছুটা দুর্বল হয়ে পড়ে। ধৃত জঙ্গি ইজাজ আহমেদ বীরভূমের পানরুই গ্রামের বাসিন্দা। সেখানেই ইজাজ সাথে পরিচয় হয় আসাদুল্লাহ এর।
ভারতে জামাত জঙ্গিদের প্রধান নিয়োগকর্তা হিসেবে ইজাজের হয় কাজ করত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাই ইজাজ গ্রেফতার হওয়ার পর নতুন করে সংগঠন বাড়ানোর কাজ করছিল আসাদুল্লাহ। কলকাতা তে এই সংক্রান্ত একটি বৈঠক হওয়ার ও কথা ছিল। বেশকিছু দিন আগে কলকাতা স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার হয় মোহাম্মদ আব্দুল কাসেম সহ দুজন তারও জেরার মুখে আসাদুল্লাহ এর নাম বলে।












Click it and Unblock the Notifications