Kolkata doctor rape-murder case: কথা না শুনেই সিবিআই তদন্ত! সুপ্রিম কোর্টে ছুটলেন ধৃত সন্দীপ
Kolkata doctor rape-murder case: সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় গত কয়েকদিন আগেই আরজি কর মেডিক্যাল (RG Kar Hospital Doctor Death) কলেজের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। আদালতের নির্দেশে এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন।
কার্যত সেখান থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। দাবি, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে কোনও বক্তব্যই তাঁর শোনা হয়নি। একই সঙ্গে রক্ষাকবচের জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু তার আগেই সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এই সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তিনি (Kolkata doctor rape-murder case) ।

আগামী শুক্রবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত কি নির্দেশে জানায় সেদিকেই নজর সবার। বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি।
আর্থিক দুর্নীতির পাশাপাশি বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজির অভিযোগও জানিয়েছিলেন। এমনকি সন্দীপ ঘোষের বিরুদ্ধে 'বেওয়ারিশ লাশ' পাচারের মতো মারাত্মক অভিযোগ জানিয়েছেন আখতার আলি। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে ইডি তদন্তের দাবি জানানো হলেও সিবিআই তদন্তের নিরদে দেওয়া হয়েছে।
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ স্পষ্ট জানিয়ে দেন, বেশ কিছু সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআই করবে বলে জানানো হয়। এরপরেই এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করে সিবিআই। এফআইআর হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধেও।
সেই মামলায় ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে। একাধিক নথিকে সামনে রেখে তদন্ত করা হচ্ছে বলে খবর। আর এর মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সনব্দীপ ঘোষ।












Click it and Unblock the Notifications