Kolkata Doctor Rape and Murder: অন্ধকারে ডুবল কলকাতা! মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ আরজি কর হাসপাতালে

Kolkata Doctor Rape and Murder: আরজি কর হাসপাতালে জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল শহর। প্রতিবাদের সামিল হতে অন্ধকারে ডুবল শহর কলকাতা। বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ বা মোমবাতি জ্বেলে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা

আর সেই প্রতিবাদে সামিল হল 'তিলোত্তমা'। ঘড়ির কাটায় ঠিক রাত ৯টা বাজতেই সমস্ত আলো নিভে গেল। বাইপাস সংলগ্ন একাধিক বহুতলে লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। লাইট বন্ধ করে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও প্রতিবাদে সামিল হয়েছে রাজভবনও। রাত ৯ টায় রাজভবনের সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয় (Kolkata Doctor Rape and Murder) ।

Kolkata

এমনকি বহু জায়গায় স্ট্রিট ল্যাম্পও বন্ধ করে দেওয়া হয়েছে (Kolkata Doctor Rape and Murder)। এমন প্রতিবাদের ছবি শহর কলকাতায় আগে দেখা গিয়েছে কিনা তা কেউ মনে করতে পারছেন না। শহর লাইট বন্ধ করে প্রতিবাদই নয়। আরজি করের ঘটনায় প্রতিবাদ চেয়ে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। টালা থেকে টালিগঞ্জ, সর্বত্রই ছবিটা এক। কারোর হাতে মোমবাতি তো কেউ আবার বিচারের দাবি জানাচ্ছেন।

এমনকি 'ওই ওয়ান্ট জাস্টিস' লেখা ব্যানারও দেখা গিয়েছে। শুধু তাই নয়, বহু মানুষকে গান গাইতেও দেখা দেখা যাচ্ছে। প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্ব।

শুধু শহর কলকাতায় নয়, জেলাগুলিতেও একই ছবি। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে আরজি কর হাসপাতালেও প্রতিবাদে সামিল হয়েছেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা (Kolkata Doctor Rape and Murder) ।

সেই প্রতিবাদে তাৎপর্যপূর্ণ ভাবে সামিল হয়েছেন 'অভয়া'র বাবা-মা। রয়েছেন অন্যান্য পরিবারের আত্মীয়রাও। মোমবাতি হাতে নিয়েই মেয়ের বিচারের দাবিতে স্লোগানে গলা মেলাচ্ছেন। তাঁদের ঘিরে রয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। এক অন্য ধরনের ছবি আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে।

তবে এই ঘটনাকে (Kolkata Doctor Rape and Murder) কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেজন্য সতর্ক কলকাতা পুলিশ। আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী সহ কলকাতা পুলিশের তরফে নজর রাখা হচ্ছে। অন্যদিকে শহরের নিরাপত্তাতেও বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। লালবাজারের তরফে নজর রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+