কলকাতা-দিল্লি দৈনিক বিমান পরিষেবা ফের চালু! ফ্লাইট নিয়ে তথ্য একনজরে
করোনার অতিমারীর জেরে প্রায় কয়েক মাস বন্ধ থাকার পর ফের কলকাতা দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু হল। ফলে এবার থেকে রোজই এই বিমান চলাচল হবে বল খবর। দিল্লির সঙ্গে কলকাতার সরাসরি বিমান পরিষেবা চালু হলেও, মুম্বই, পুনে, চেন্নাই সহ ৫ শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ান চলাচল আপাততআগের মতোই রয়েছে।

এদিন রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, অবিলম্বের কলকাতা, দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হল। এর আগে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার শুধু কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিমান সরাসরি গিয়েছে। তবে এবার থেকে রোজই এই বিমান পরিষেবা চলবে। এর আগে কলকাতা থেকে পুনে, আমেদাবাদ, চেন্নাই, নাগপুরে সপ্তাহে ৩ দিন বিমান চলাচল করেছে। সেই নিয়মন এখনও জারি রয়েছে।
প্রসঙ্গত,গত জুলাই মাস থেকে দিল্লি সহ দেশের ৬ টি মেট্রো শহরে দৈনিক উড়ানের উপর বিধি আরোপ হয়। পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হয়। পরে সেই বিধি শিথিল করে সপ্তাহে ৩ দিন বিমান চলাচলের সিদ্ধান্ত গৃহিত হয়। আর এবার শুরু হল দিল্লির সঙ্গে দৈনিক সরাসরি বিমান যোগ।












Click it and Unblock the Notifications