কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হল রাজীব কুমারকে
সারদা কাণ্ডে সিবিআই এর জেরার পর তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শিলংয়ে সিবিআই ডেরায় বেশ কয়েকদিন কাটিয়ে ফেরার পর এক সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরলেন রাজীব কুমার।
সারদা কাণ্ডে সিবিআই এর জেরার পর তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শিলংয়ে সিবিআই ডেরায় বেশ কয়েকদিন কাটিয়ে ফেরার পর এক সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরলেন রাজীব কুমার। বিতর্কের জেরে তাঁকে শেষ অবধি সরেই যেতে হল। এমনটাই সূত্রের খবর। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

পরবর্তী পুলিশ কমিশনার কে হবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। বেশ কয়েকজনের নাম ঘোরাফেরা করছে। তবে এখনও সরকারি কিছুই স্পষ্ট করা হয়নি। তবে শোনা যাচ্ছে অনূজ শর্মা কলকাতার পরবর্তী পুলিশ কমিশনার হতে চলেছেন। রাজীব কুমারকে এডিজি (অপরাধ) পদের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
রাজীব কুমার আগে বিধাননগর পুলিশ ও চিটফান্ড তদন্তে তৈরি বিশেষ তদন্তকারী দলের মাথায় ছিলেন। পরে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নেন। পরে এপ্রিলে সরে গিয়ে ফের ২১ মে ২০১৬ দায়িত্ব নেন। তারপর থেকে এতদিন একটানা কমিশনারের দায়িত্ব সামলেছেন।












Click it and Unblock the Notifications