পঞ্চম দিন জেরার পর অবশেষে সিবিআই কবল থেকে মুক্ত রাজীব কুমার, আজই ফিরছেন কলকাতায়

এদিনও সকাল থেকে টানা তিন ঘণ্টা জেরার পরে অবশেষে ছাড়া হয়েছে রাজীব কুমারকে।

একটানা পাঁচদিন সিবিআই আধিকারিকরা জেরা করেছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া সারদা তদন্তে রাজীব কুমারকে জেরা করে বয়ান রেকর্ডের জন্য আবেদন জানালে নিরপেক্ষ জায়গা শিলংয়ে জেরার অনুমতি দেওয়া হয়। সেইমতো শনিবার থেকে বুধবার পর্যন্ত একটানা জেরা করেছে সিবিআই।

পঞ্চম দিন জেরার পর অবশেষে সিবিআই কবল থেকে মুক্ত রাজীব কুমার, আজই ফিরছেন কলকাতায়

সবমিলিয়ে রাজীব কুমারকে ৩৬ ঘণ্টার বেশি জেরা করা হয়েছে। এদিনও সকাল থেকে টানা তিন ঘণ্টা জেরার পরে অবশেষে ছাড়া হয়েছে রাজীব কুমারকে। এবার তিনি কলকাতা ফিরতে পারেন। সেইমতো এদিনই রাজীব কুমার কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।

সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ জেরা পর্ব কাটিয়ে মঙ্গলবার ফিরেছেন কলকাতায়। গতকাল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ছাড়া পাননি। এই নিয়ে পাঁচদিন পরপর জেরার পর তাঁকে ছাড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি জেরার পর আলাদা করেও রাজীব কুমারকে জেরা করা হয়েছে। বেশ কিছু প্রশ্নে অসঙ্গতি লক্ষ্য করায় বারবার তাঁকে জেরা করে সূত্র উদ্ধারের চেষ্টা চালিয়েছে সিবিআই। শুধু সারদা নয়, রোজভ্যালি, আইকোর সহ বিভিন্ন সংস্থার চিটফান্ড মামলাতেও রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কলকাতায় ফিরে কুণাল ঘোষ বিস্ফোরক সমস্ত অভিযোগ করেছেন। রাজীব কুমারকে প্রভাবশালী আখ্যা দিয়ে সিবিআই এর কাছে আবেদন করেছেন যাতে তাঁকে ছাড়া না হয়। যাতে তিনি তদন্তে প্রভাব ফেলতে না পারেন। যদিও সেসবে আমল দিল না সিবিআই। এদিনই জেরা পর্ব চুকিয়ে রাজীব কুমারকে ছেড়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+