জিডি বিড়লার দুই অভিযুক্ত শিক্ষককে আদালতে পেশ, প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই

শিশু নিগ্রহে অভিযুক্ত রানিকুঠির জিডি বিড়লা স্কুলের দুই শিক্ষককে এদিন আলিপুর আদালতে পেশ করবে কলকাতা পুলিশ।

শিশু নিগ্রহে অভিযুক্ত রানিকুঠির জিডি বিড়লা স্কুলের দুই শিক্ষককে এদিন আলিপুর আদালতে পেশ করবে কলকাতা পুলিশ। চার বছরের ছাত্রীর সঙ্গে যৌন নিগ্রহ করেছেন এই দুজন শিক্ষক। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় নিগ্রহের ঘটনা সামনে এসেছে।

জেডি বিড়লার দুই অভিযুক্ত শিক্ষককে আদালতে পেশ

দুই অভিযুক্তকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই ঘটনায় যাদবপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও তদন্ত করবে।

রবিবার রানিকুঠির স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে নিগৃহীতা ছাত্রীর বাবা অভিযোগ দায়ের করেন। প্রিন্সিপালের বিরুদ্ধেও শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন প্রতিরোধমূলক পকসো আইনে মামলা করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি ধারায় পুলিশ ফৌজদারী মামলা রুজু করেছে। প্রিন্সিপালের এই ঘটনায় কতটা ভূমিকা রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

গত চারদিন ধরে একটানা বিক্ষোভ চলছে স্কুলের বাইরে। অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। তা বিজ্ঞপ্তি দিয়ে জানানোও হয়েছে। এদিকে অভিভাবকেরা পথে নেমে বিক্ষোভে শামিল হয়েছেন। অধ্যক্ষার গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তাহলে অনেক গোপন তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ সেই পথে হাঁটবে কিনা তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+