'কোলাভেরি ডি' ঝড় তুলছে গুজরাত নির্বাচনের প্রাক্কালে, উত্তাপ স্যোশাল মিডিয়ায়

ধনুষ অভিনীত মিউজিক ভিডিও-র গান 'কোলাভেরি ডি' এবার ঝড় তুলতে চলেছে গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে।

তামিল সুপারস্টার রজনীকান্তের জামাই ধনুষ অভিনীত মিউজিক ভিডিও-র গান 'কোলাভেরি ডি' এবার ঝড় তুলতে চলেছে গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে। এই গানের একটি প্যারোডি বের করেছে বিজেপি বিরোধীরা যা নিয়ে উত্তাল স্যোশাল মিডিয়া।

'কোলাভেরি ডি' ঝড় তুলছে গুজরাত নির্বাচনের প্রাক্কালে

এই ভিডিওয় বিজেপি সরকারের বিভিন্ন ব্যর্থতাকে তুলে ধরা হয়েছে প্যারোডির মাধ্যমে। যার মধ্যে অন্যতম বুলেট ট্রেনের স্বপ্ন দেখা। সবমিলিয়ে এই ভিডিও সামনে আসার পরে হইচই পড়ে গিয়েছে।

ভারতীয় অর্থনীতির অধঃগতি নিয়েও ভিডিওয় আক্রমণ করা হয়েছে। কর্মসংস্থান, জ্বালানির দাম নিয়েও ভিডিওয় তোপ দাগা হয়েছে। যে সংস্থা এটি পাবলিশ করেছে তার নাম ব্রিফলিগুজরাতি.কম। গুজরাতে উন্নয়ন নিয়ে ভিডিওয় প্রশ্ন তোলা হয়েছে।

যেখানে কাজের নিশ্চয়তা নেই, ব্যবসা করতে পারছেন না সাধারণ মানুষ, সেখানে উন্নয়ন না করে কীভাবে মেট্রো ও বুলেট ট্রেনের কথা বলা হচ্ছে? প্রশ্ন তোলা হয়েছে ভিডিওয়।

পাশাপাশি বলা হয়েছে, বিজেপি নেতৃত্ব ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কোনওভাবেই রক্ষা করা হয়নি। এমনকী আচ্ছে দিনের প্রতিশ্রুতি আসলে ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রূপানির আমলে গুজরাত পিছনের দিকে হাঁটছে বলেও অভিযোগ করা হয়েছে ভিডিওয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+