Haryana: পরকীয়ায় মজে স্ত্রী, প্রেমিককে জ্যান্ত পুড়িয়ে ৭ ফুট গর্তে পুঁতে দিলেন স্বামী! গ্রেপ্তার ২
Haryana: পরকীয়ায় জড়িয়ে স্ত্রী! সন্দেহ নয়, প্রত্যক্ষ প্রমাণও হাতেনাতে। ঘটনার জেড়ে স্বামী ভাড়াটিকে জ্যান্ত পুড়িয়ে ৭ ফুট গভীর গর্তে পুঁতে দিলেন। এমনই হাড়হিম ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে। জানা যায়, স্বামীর এই নৃশংস হত্যাকাণ্ডে সাহায্য করেছিল তার আরও কয়েকজন বন্ধু। ঘটনা প্রায় ৩ মাস অতিক্রান্ত, অবশেষে মূল অভিযুক্ত ও তাঁর বন্ধুদের গ্রেপ্তার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত জগদীপ রোহতকের এক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। পেশায় ছিলেন যোগ ব্যায়ামের শিক্ষক। তিনি ভাড়াটে হিসেবে থাকতেন হরদীপের বাড়িতে। সেখানেই হরদীপের স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক তৈরি হয়। বিষয়টি হরদীপের নজরে আসতেই ২৪শে ডিসেম্বর, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে তারা জগদীপের মুখে টেপ লাগিয়ে দেয়, যাতে কোনও শব্দ না হয়। এরপরই শুরু হয় বেধড়ক মারধর, তবে সেখানেই থেমে ছিল না হরদীপ। কার্যত নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করে ৭ ফুট গর্তে পুঁতে দেওয়া হয় বলে খবর।

আরও জানা যায়, এই জায়গায় কুয়ো তৈরি করবে বলে আগে থেকেই গর্ত খুঁড়ে রেখেছিল অভিযুক্ত। আর সেখানেই পুঁতে দেওয়া হয় জগদীপকে। হত্যার ১০ দিন পর, ৩ জানুয়ারী খোঁজ খবর না পাওয়ায় তাঁর পরিবার শিবাজি কলোনি থানায় নিখোঁজ ডায়েরি করে। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, কিছুদিন আগে পর্যন্তও জগদীপের কল রেকর্ড পাওয়ার যায়নি। ফলে হরদীপ ও তার এক বন্ধু ধরমপালকে আটক করার জন্য পর্যাপ্ত প্রমাণ ছিল না পুলিশের কাছে।
তবে এরপর জগদীপের ফোন কল খতিয়ে দেখতেই হরদীপের উপর সন্দেহ হয় পুলিশের। আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। গত সোমবার হরদীপের দেখানো সেই জায়গায় খুঁড়েই উদ্ধার করা হয় জগদীপের দেহ। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে হরদীপ ও তাঁর বন্ধু ধরমপালকে। তবে এই হত্যাকাণ্ডে আরও এক-দুইজন যুক্ত রয়েছে। তাদের খোঁজ পাওয়ার জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।
ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি ইউনিট ইনচার্জ কুলদীপ সিং জানান, "এই মামলায় আরও অভিযুক্ত রয়েছে, যাদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি।"












Click it and Unblock the Notifications