ইনস্টাগ্রামে ফলোয়ারের বিচারে ভারতের সেরা ১০ জন সেলেবস কারা? দেখুন একনজরে

ইনস্টাগ্রামে ফলোয়ারের বিচারে ভারতের সেরা ১০ সেলেবস কারা? দেখুন একনজরে

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া থেকে হোন অথবা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, এরা দুজনেই সোশ্যাল মিডিয়া ফোটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার ছাড়িয়ে গিয়েছেন। এই তালিকায় স্পোর্টস পার্সনদের মধ্যে বিরাট কোহলি এক নম্বরে রয়েছেন। তিনি ইনস্টাগ্রামে যাই করেন সেটাই খবর হয়ে যায়। তবে তার পাশাপাশি আরও অনেকে রয়েছেন যারা ভারতের সবচেয়ে বেশি ফলো করা ইনস্টাগ্রাম সেলেবদের তালিকায় পড়েন। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দশে কারা কারা রয়েছেন।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

তালিকায় ১০ নম্বর স্থানে রয়েছেন বিরাট কোহলির সহধর্মিনী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩২.৭ মিলিয়ন।

নেহা কক্কর

নেহা কক্কর

তালিকায় নবম স্থানে রয়েছেন বলিউড প্লেব্যাক সিঙ্গার তথা রিয়েলিটি শোয়ের বিচারক নেহা কক্কর তার ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা ৩২.৯ মিলিয়ন।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

তালিকায় অষ্টম স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফেসবুক ও টুইটারে কিছুটা এগিয়ে থাকলেও ইনস্টাগ্রামের ক্ষেত্রে সামান্য পিছিয়ে পড়েছেন। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৩৪.৬ মিলিয়ন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৩৬.৭ মিলিয়ন।

জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সবচেয়ে বেশি ফলো করা ইনস্টাগ্রাম সেলিব্রেটিদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর মোট অনুরাগীর সংখ্যা ৩৭.২ মিলিয়ন।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৪০.৬ মিলিয়ন।

আলিয়া ভাট

আলিয়া ভাট

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৪৩.২ মিলিয়ন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বর্তমান সময়ে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোন। ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যায় রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর মোট ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৪৪.২ মিলিয়ন।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউডে পাড়ি জমানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৫০ মিলিয়ন। তিনি এই তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে।

বিরাট কোহলি

বিরাট কোহলি

এক নম্বর স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সকলকে ছাপিয়ে তিনি পয়লা নম্বর স্থান দখল করেছেন। বিরাটের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫০.২ মিলিয়ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+