করোনা রুখতে বিদেশ থেকে আসা ভারতীয়দের জন্য সরকার কি বার্তা দিচ্ছে জানুন
করোনা রুখতে বিদেশ থেকে আসা ভারতীয়দের জন্য সরকার কি বার্তা দিচ্ছে জানুন
করোনা জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। একাধিক দেশে সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৩শে মার্চ থেকে ভারতে সমস্ত আন্তর্জাতিক বিমানের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে সরকার। পাশাপাশি ইতিমধ্যেই দেশ জুড়ে বাতিল করা হয়েছে হাজারেরও বেশি আন্তর্জাতিক বিমান।

করোনাকে স্টেজ টু-তে আটকে রাখতে বিদেশ ফেরতে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা
একইসাথে এই সময়ে যারা বিমানে চড়ে দেশে ফিরছেন তাদের কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলছে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক। কারণ এখনও ভারতে স্টেজ টু-তে আটকে থাকা করোনার সংক্রমণ প্রধানণত প্রবাসী ভারতীয়দেক মধ্যমে ছড়িয়েছে বলেই দেখা গেছে। যাদের প্রত্যেকেরই সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। কলকাতার দুই করোনা আক্রান্ত তরুণও সদ্য করোনার সংক্রমণ নিয়ে দেশে ফেরেন।

নতুন স্বাস্থ্য বিধি প্রকাশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফে বলা হচ্ছে বিমান চলাচালীন অবস্থায় কোনোরকম শারীরিক দুর্বলতা, হাঁচি, কাশি বা করোনা সংক্রান্ত কোনো উপসর্গ দেখা দিলে তত্ক্ষণাত বিমান কর্মীদের জানাতে। যদি আপনার কাছে মাস্ক না থাকে তাহলে অবিলম্বে কেবিন ক্রু মেম্বারদের থেকে চেয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে এবং সর্বদা সেই মাস্ক পরে থাকা বাধ্যতামূলক।

উপসর্গ দেখলেই টোল ফ্রি নম্বরে ফোনের পরামর্শ
একই সাথে পরিবারের সদস্য ও সহযাত্রীদের সঙ্গে যথেষ্ট দূরত্ব বজায় রাখাই শ্রেয়। একইসাথে বিদেশ ফেরত ভারতীয়দের বিমানবন্দরে মনোযোগ সহকারে ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহনের কথাও বলা হচ্ছে। সেখানে উপস্থিত স্বাস্থ্য আধিকারিকের পরামর্শ নিয়ে তবেই বিমানবন্দর ছাড়ার নির্দেশ রযেছে সরকারি ভাবে। পাশাপাশি বিগত ১৪ দিনে করোনা আক্রান্ত কোনো দেশে যাতায়ত করলে তত্ক্ষণাত ভারত সরকারের টোল ফ্রি নম্বরে যোগাযোগেরও কথা বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications