GST Council Meeting: বিদেশ যাত্রার খরচ কমছে, কমছে ক্যানসারের ওষুধের দামও, আর কী জানালেন সীতারমন জেনে নিন

উৎসবের মুখে সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যান্সারের ওষুধের উপর জিএসটির হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসা হল।

কাজেই সস্তা হচ্ছে ক্যানসারের মতো মারণ রোগের ওষুধের দাম। এতে কিছুটা হলেও রেহাই পাবেন সাধারণ মানুষ। বাজেট অধিবেশনেই ক্যানসারের মতো জীবনদায়ী ওষুধের দাম কমানোর কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্যবীমা জিএসটি কতোটা কমানো যায় তা নিয়ে আলোচনা চলছে। তার জন্য কমেটি গঠন করে ১ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Nirmala Sitharaman

সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্যবিমায় ছাড় দেওয়ার চিন্তাভাবনা চলছে। কারণ জিএসটি কাউন্সিলের বৈঠকে কীভাবে স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি কমানো যায় তা নিয়ে পর্যালোচনা চলছে। অনেক প্রবীণ নাগরিকই স্বাস্থ্যবিমায় ১৮ শতাংশ জিএসটি কমানোর আর্জি জানানো হয়েছিল।

রিয়েল এসটেটের ক্ষেত্রেও জিএসটি কমানোর চিন্তাভাবনা করা হচ্ছে। অনলাইন গেম এবং রেসিংয়ের ক্ষেত্রেও জিএসটি নিয়ে পর্যালোচনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন অনলাইন গেমিং থেকে ৪১২ শতাংশ রাজস্ব বেড়েছে। গত ৬ মাসে ৬৯০৯ কোটি টাকা এসেছে এই অনলাইন গেমিং থেকে। ঠিক সেরকমই ক্যাসিনো থেকেও ৩০ শতাংশ রাজস্ব বেড়েছে। ২১৪ কোটি টাকা এসেছে রাজস্ব আদায় করা হয়েছে।

সেই সঙ্গে জানানো হয়েছে বিদেশি বিমানের ক্ষেত্রে টিকিটে জিএসটি ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। ২০০০ টাকার বেশি মূল্যের টিকিট অনলাইনে কাটা হলে ২০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও জিএসটি ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+