Indian Rail: ৬০ বছর বয়স হলেই রেলে মিলবে বড় এই সুযোগ! মহিলারা পাবেন ৪৫ বছর বয়সেই
Indian Rail: টিকিটের দামে ছাড় না দিলেও বয়স্ক ব্যক্তিদের জন্য বেশ কিছু সুবিধা দেয় ভারতীয় রেল। যেমন নীচের আসন (Train Lower Berth) পাওয়ার ক্ষেত্রে রেলের নিয়ম আছে। যাতে ৬০ বছরের অধিক বয়সে পুরুষ এবং ৪৫ বছরের মহিলা আরাম করে ট্রেন সফর করতে পারেন।
এই সুবিধা শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন প্রবীণ নাগরিক একা ট্রেনে ভ্রমণ করছেন, কিংবা সর্বোচ্চ দু'জন ব্যক্তি আছে (Indian Rail)।

- Indian Rail: জরুরি তথ্য
দুজনের বেশি যখন একসঙ্গে যাত্রা করবেন তখন এই সুবিধা মিলবে না। অন্যদিকে প্রবীণ কোনও মানুষ যদিও মিডল বার্থ পান সেক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেনের (Indian Rail) টিটি কিংবা কোনও কর্মী সেই আসন নীচের আসন (Train Lower Berth) -এ বদলে দিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই নীচের আসনটি ফাঁকা রাখতে হবে। উৎসবের মরশুমে অনেক সময় কিছু ভুলের কারণে প্রবীণ মানুষরা রেলের এই সুবিধা নিতে পারেন না। ফলে টিকিট কাঁটার সময় অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখতে হবে।
- Indian Rail: প্রবীণ নাগরিকদের কোটা আছে
ভারতীয় রেলে (Indian Rail) প্রবীণ নাগরিকদের জন্য কোটা আছে। টিকিট কাঁটার সময় অবশ্যই নির্দিষ্ট কোটার জন্য আবেদন জানাতে হবে। কিংবা ফর্মে জানাতে হবে। এই অপশন IRCTC এর ওয়েবসাইট কিংবা যে কোনও অনলাইন টিকিট বুকিং অপশনে পেয়ে যাবেন। এই কোটা বেছে নিলে বয়স্ক মানুষদের নীচের আসন (Train Lower Berth) পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয় না।
- Indian Rail: গ্রুপে যাত্রা করলে কি করবেন?
যদি কোনও বয়স্ক ব্যক্তি একলা যাত্রা করছেন না, গ্রুপের মধ্যে যাত্রা (Indian Rail) করছেন। সেক্ষেত্রে তাঁর টিকিট আলাদা ভাবে কাঁটার চেষ্টা করুন। এতে কোচে নীচের আসন পাওয়া অনেক বেশি সহজ হয়। একজন যুবকের সঙ্গে যদি কোনও বয়স্ক যাত্রা করছেন তাহলে নীচের আসন পাওয়া অনেক বেশি কঠিন হয়। ফলে আলাদা ভাবে টিকিট কাটার বিষয়টি মাথায় রাখতে হবে।
- Indian Rail: বয়স সঠিক ভাবে লিখুন
এটা খুব গুরুত্বপূর্ণ যে টিকিট বুক করার সময় বয়স্ক যাত্রীর বয়স ঠিক করে লেখা। বয়স ভুল লিখলে কোটা পাওয়ার সুযোগ থাকে না। এমনকি সিনিয়র সিটিজেনরা যে নীচের আসন পাওয়ার সুযোগ রয়েছে তাও হারাবেন।
- Indian Rail: টিকিট বুকিং সংক্রান্ত তথ্য
উৎসবের সময় ট্রেনে (Indian Rail) বেশি ভিড় থাকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুক করে ফেলা প্রয়োজন। AC ক্লাসের তুলনায় স্লিপার ক্লাসের লওয়ার বার্থ পাওয়া আরও সহজ। স্লিপার ক্লাসে আসন সংখ্যা অনেক বেশি থাকে। তাই, সম্ভব হলে সেই ক্লাসে টিকিট বুক করুন যেখানে লোয়ার বার্থ পাওয়ার সুযোগ বেশি থাকে।












Click it and Unblock the Notifications