Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে জগন্নাথধাম যাবেন? টাইমটেবিল থেকে ভাড়া, রইল সব তথ্য
Vande Bharat Express Train: বাংলা থেকে যে সমস্ত বন্দে ভারত ট্রেন ছাড়ে, এর মধ্যে থেকে সবথেকে জনপ্রিয় রুট হাওড়া-পুরী। ভ্রমণপিপাসু মানুষের কাছে বেড়াতে যাওয়ার অন্যতম এই ডেস্টিনেশন এই জগন্নাথ ধাম। সারা বছরই প্রায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সে রাজ্যে বেড়াতে যান। ফলে এই রুটের বন্দে ভারত এক্সপ্রেসে টিকিটের ব্যাপক চাহিদা সবসময় বেশি থাকে।
বিশেষ বিশেষ ক্ষেত্রে হাওড়া-পুরী রুটেও (Howrah-Puri) স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালাতে হয় পূর্ব রেলকে। আপনিও যদিও পুরী যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ট্রেনের খুঁটিনাটি তথ্য জেনে নিন।

Vande Bharat Express Train: এক নজরে টাইম টেবিল
বুধবার বাদে সপ্তাহে ছয়দিন হাওড়া-পুরী বন্দে ভারত চালানো হয়। একই ভাবে পুরী থেকেও ছয়দিন চলে এই ট্রেন। যা খবর, সকাল ৬ টা বেজে ১০ মিনিটে এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে যায়। এরপর সেটি দুপুর ১২ টা বেজে ৩৫ মিনিটে পুরী স্টেশনে পৌঁছে যায়। সেদিনই আবার পুরী থেকে ছাড়ে ভারতের প্রথম সেমি বুলেট। সময় অনুযায়ী, পুরো স্টেশন থেকে দুপুর ১ টা বেজে ৫০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ পেরিয়ে হাওড়ায় পৌছয় রায় ৮ টা বেজে ৩০ মিনিটে।
Vande Bharat Express Train: একাধিক স্টপেজ
হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস দীর্ঘ যাত্রায় বেশ কয়েকটি স্টপেজ দেয়। যেমন হাওড়া থেকে ছাড়ার পরেই এই ট্রেন খড়গপুরে স্টপেজ দেয়। সেখানে স্টপেজের সময় কিচুটা বেশি। এরপর বালাসোর, ভদ্রক, কেওনঝাড় রোড, কোটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে স্টপেজ দেয় বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র দুমিনিটের জন্য স্টেশনগুলিতে দাঁড়ায় এই ট্রেন। বেশির ভাগ দিনই একেবারে নির্ধারিত সময়ে পুরী এবং হাওড়ায় এসে পৌছয় এই বুলেট।
Vande Bharat Express Train: ১৬ কোচের ট্রেনের টিকিটের দাম
হাওড়া-পুরী এবং হাওড়া রুটে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলে। দুটি ক্লাস আছে। এক্সিকিউটিভ চেয়ার কার এবং এসি চেয়ার কার। খাবার নিয়ে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া পড়বে ২৪২০ টাকা। খাবার না নিলে ভাড়া পড়বে ২২৮০ টাকা। অন্যদিকে এসি চেয়ার কারেও খাবার পাবেন। এক্ষেত্রেও দুটি ভাড়া আছে। খাবার নিলে দাম পড়বে ১২৫৬ টাকা। অন্যদিকে খাবার না নিলে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের এসি চেয়ার কারে ভাড়া পড়বে ১১৬০ টাকা।












Click it and Unblock the Notifications