Vande Bharat Express Train: আরও একটা স্টপেজ বাড়ল বন্দে ভারত এক্সপ্রেসের! বড় বদল সময়সূচিতেও

Vande Bharat Express Train: বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের জন্য বড় খবর। বিশেষ করে লখনউ এবং দেরাদুনের মধ্যে যে সমস্ত যাত্রী যাতায়াত করেন তাদের কাছে তো বটেই। এখন থেকে নাজিবাবাদেও থামবে দেশের প্রথম সেমি বুলেট। ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে নয়া বদল কার্যকর হবে।

এই সিদ্ধান্তে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশ এবং উত্তরখণ্ডের মধ্যে যাত্রা করছে এমন যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলেও মনে করা হচ্ছে। চলতি বছরের গত ১২ মার্চ এই রুটে নয়া এই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)।

Vande Bharat Express Train

লখনউ এবং দেরাদুনের মধ্যে চলা এই ট্রেন (Vande Bharat Express Train) যোগাযোগ ব্যবস্থায় বড় বদল এনেছে। বহু মানুষ এই ট্রেনে যাত্রা করেন। কার্যত লখনউ-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় গেম চেঞ্জার হিসাবেই দেখা হয়। এই ট্রেন দুই শহরের মধ্যে অনেক কম সময়ে যাত্রা করে থাকে। লখনউ এবং দেরাদুনের মধ্যে দূরত্ব প্রায় ৫৪৫ কিমি।

কিন্তু মাত্র ৮ ঘণ্টা ২০ মিনিটে দীর্ঘ পথ যাত্রা করে ভারতের অন্যতম দ্রুত গতির এই ট্রেন। এই রুটে এটিই বর্তমানে সবথেকে দ্রুতগতির ট্রেন। ফলে যাত্রীদের প্রথম পছন্দের তালিকায় আছে এটি! কুম্ভ এক্সপ্রেস দ্রুত গতিতে চালানো হলেও বন্দে ভারতের (Vande Bharat Express Train) ধারে কাছে নেই। ওই ট্রেন লখনউ এবং দেরাদুনের মধ্যে চলাচল করতে সময় নেয় ১০ ঘিন্টা ৪০ মিনিট।

Vande Bharat Express Train: আগে ছিল তিন স্টপেজ

লখনউ এবং দেরাদুনের মধ্যে আগে ছিল মাত্র তিনটি স্টপেজ। বারেলি, মুরারাবাদ এবং হরিদ্বারেই স্টপেজ দিতো। এবার থেকে নাজিবাবাদ স্টেশনেও যাত্রীরা নামতে উঠতে পারবেন। এর ফলে লখনউ এবং দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলাচলে বেশ কিছু সময়ে বদল আনা হয়েছে। ট্রেন নং ২২৫৪৫ (লখনউ থেকে দেরাদুন) লখনউ থেকে নয়া টাইম অনুযায়ী পাঁচটা বেজে ১৫ মিনিটে ছাড়বে এবং একটা বেজে ৪০ মিনিটে দেরাদুনে পৌঁছে যাবে।

এর মধ্যে ১১ টা ৮ মিনিটে মাত্র ২ মিনিটের জন্য নাজিবাবাদ স্টেশনে স্টপেজ দেবে ট্রেনটি। অন্যদিকে দেরাদুন থেকে ২ টো ২৫ মিনিটে ফের এই ট্রেন রওনা দেবে। লখনউ পইছবে ১০ টা ৪০ মিনিটে। একই ভাবে চারটে ১৭ মিনিটে নাজিবাবাদ স্টেশনে স্টপেজ মিলবে। আট কোচের এই ট্রেন সোমবার বাদে প্রত্যেকদিনই চলাচল করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+