তামিলনাড়ুতে নভেম্বরে প্রবল বর্ষণ-দুর্যোগের নেপথ্যে র কারণ কী?
তামিলনাড়ুতে নভেম্বরে প্রবল বর্ষণ-দুর্যোগের নেপথ্যে র কারণ কী?
তামিলনাড়ু ও তার উপকূলবর্তী এলাকায় আগামী ৯ তারিখ থেকে প্রবল বর্ষণের অশনি সংকেত ইতিমধ্যেই দেখতে পেয়েছে আবহাওয়া দফতর। এই কারণে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় জারি হয়েছে অ্যালার্ট। তামিলনাড়ুর দক্ষিণে আর দক্ষিণ উপকূল এলাকায় প্রবল পরিমাণে বর্ষণের আশঙ্কা রয়েছে। একদিকে, উত্তরভারত সহ ভারতের বিভিন্ন এলাকায় যখন প্রবল ঠান্ডার রেশ শুরু হয়ে গিয়েছে, তখন দক্ষিণ ভারতে তামিলনাড়ু সহ একাধিক জায়গায় প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। প্রায় ছয় বছরের দীর্ঘ সময় পর তাামিলনাড়ুর চেন্নাইতে নভেম্বর মাসে এমন প্রবল বর্ষণ-দুর্যোগের আশঙ্কা রয়েছে। একনজকরে দেখা যাক, এর নেপথ্যের কারণ।

তামিলভূম অ্যালার্টে
বর্ষণের জেরে দুর্যোগের প্রবল আশঙ্কা রয়েছে ৯ থেকে ১১ নভেম্বর। তবে তার আগে তামিলনাড়ুতে যে প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে, তার ফলে ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। ইতিমধ্যেই তামিলভূমের ২৫০ টি বাড়ি ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই চেন্নাইতে ১৬০ টি রিলিফ সেন্টার খোলা হয়েছে। উদ্ধারের কাজে এনডিআরএফের একাধিক টিমকে ময়দানে নামানো হচ্ছে।

নভেম্বরে প্রবল বর্ষণের কারণ?
আবহাওয়া দফতর বলছে, খাতায় কলমে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়ে নিয়েছে। তবে তামিলনাড়ুতে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে প্রাথমিতভাবে বর্ষণ হচ্ছে বলে জানা গিয়েছে। এই জায়গায় এই বায়ু অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে চলাচল করে। মনে করা হচ্ছে ২৬ অক্টোবরের মধ্যে, এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফিরে যাবে। এর নেপথ্যের মূল কারণ বর্ষার বিলম্বিত গমন। দেরিতে বর্ষা ফিরে যাওয়াতে এই সমস্যার শুরু বলে মনে করা হচ্ছে।

ভারতে বর্ষা
ভারতে মূল দুই ধরনের মৌসুমী বায়ু বর্ষাকালকে তরান্বিত করে। একদিকে ৭৫ শতাংশ বৃষ্টি আসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর থেকে। অন্যদিকে, বাকি অংশের বর্ষা সম্পন্ন হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জেরে। উল্লেখ্য, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব দিকে বায়ুর ঘরানার পরিবর্তন হয়। যার ফলাফল এবার চেন্নাই দেখতে চলেছে।

জোড়া নিম্নচাপ
উত্তরপূর্ব মৌসুমী বায়ুর জেরে তমিলনাড়ুতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এর সঙ্গেই রয়েছে বঙ্গোপসাগর ও আরব সাগরে প্রবল নিম্নচাপের প্রভাব। ফলে দুটি দিকের দুই সমুদ্রে প্রবল বর্ষণ ও নিম্নচাপের জেরে তামিলনাড়ু এবার বর্ষণমুখর হলেও, আগামী কয়েকদিন যে দুর্যোগের ঘনঘটা তামিলভূম দেখতে চলেছে, তা মূলত বর্ষার বিলম্ব করে ফিরে যাওয়ার কারণ। ইতিমধ্যেই তামিলনাড়ু ও পুদুচেরি ৪৩ শতাংশ বাড়তি বর্ষণ লক্ষ্য করেছে। এদিকে, জানা গিয়েছে, মধ্য আরব সাগরের দিকে যে নিম্নচাপ ছিল সেটি মুম্বই ও পানাজিমের দিকে এগিয়ে যেতে শুরু করেছে।

তামিলভূম নিয়ে পূর্বাভাস কী বলছে?
ডক্টর বালাচন্দ্রন জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তামিলনাড়ুতে হালকা থেকে স্বাভাবিক বর্ষণ হবে। বর্ষমের জোর নির্ভর করবে বিভিন্ন এলাকার ভিত্তিতে। নভেম্বরের ১০ থেকে ১১ তারিখে প্রবল বর্ষণ হতে চলেছে। আবহবিদদের মতে বর্ষণের পরিমাণ হু হু করে বাড়তে থাকবে। এদিকে, কেরল ও মাহে ও রায়ালসীমাতেও প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে।












Click it and Unblock the Notifications