সোমবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় কিছুটা পারা পতন, আসল কারণ জানেন কি

সোমবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় কিছুটা পারা পতন, আসল কারণ জানেন কি

ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যায় ভাটা দেখা গেল সোমবার। জম্মু ও কাশ্মীরে রবিবার ৬০০-এর বেশি আক্রান্ত হলেও সোমবারে তা নেমে হয় ১৯৮। দিল্লি ও মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উল্লেখযোগ্য হ্রাস নজরে পড়েছে। কিন্তু সোমবারের আক্রান্তের সংখ্যায় এই পারা পতনের পিছনে কোন রহস্য লুকিয়ে আছে জানেন কি ?

অনথিভুক্ত আক্রান্তের সংখ্যায় হ্রাস

অনথিভুক্ত আক্রান্তের সংখ্যায় হ্রাস

কোনো রাজ্যেই নাম নথিভুক্ত নেই, এমন করোনা রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৮৬০৫, তবে সোমবার তা ৭৮৩৭-এ দাঁড়ায়। তবে এই ৭৬৮ জন রোগী কোন কোন রাজ্যের করোনা রোগীর তালিকায় অন্তর্ভুক্ত হলেন, সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। গত চারদিন যাবৎ প্রত্যহ নতুন করে ১০,০০০ জনের বেশি করোনায় আক্রান্ত হচ্ছিলেন, সোমবার সেই সংখ্যা দাঁড়ায় ৮৬০০-এ।

অনথিভুক্ত আক্রান্তদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক

অনথিভুক্ত আক্রান্তদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক

মে মাসের মাঝামাঝি সময়ে লকডাউন সম্পর্কিত বিধিনিষেধ লঘু হওয়ার পরই অভিবাসী বিভিন্ন রাজ্যে শ্রমিকদের আনাগোনা বাড়ে। দিন গড়ানোর সাথে সাথে পরিাযায়ীদের মধ্যে করোনা পজিটিভের সংখ্যা বাড়ে। এদিকে শ্রমিকরা আদপে যে রাজ্যের বাসিন্দা ও যে রাজ্যে তাঁরা কর্মরত, এই দুইয়ের কোনো রাজ্যেই করোনা আক্রান্তদের তালিকায় তাঁরা নথিভুক্ত হননি। ফলত অনথিভুক্ত আক্রান্তের তালিকা দীর্ঘ হয়। সোমবারেই প্রথম এই তালিকায় এই ভাটা লক্ষ্য করা যায়।

অর্থনীতিতে জোয়ার আনতে গিয়ে আক্রান্তের সংখ্যাতেও জোয়ার

অর্থনীতিতে জোয়ার আনতে গিয়ে আক্রান্তের সংখ্যাতেও জোয়ার

লকডাউনে ভারতের অর্থনীতি নিস্তেজ হয়ে পড়েছে। জিডিপির পারাপতন ক্রমেই বেড়ে চলেছে। এমন সময়ে ঝুঁকিপূর্ণ হলেও কেন্দ্রীয় সরকারের নির্দেশে লকডাউনের বিধি লঘু করা হয়েছে। চালু হয়েছে ব্যবসা-বাণিজ্য। ফলত শারীরিক দূরত্বের বেড়াজাল এখন শিকেয়। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট ও পশ্চিমবঙ্গে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও প্রত্যহ প্রায় ১৩০০ থেকে ১৫০০ জন নতুন করোনা পজিটিভের খোঁজ মেলা দিল্লিতে সোমবার আক্রান্তের সংখ্যা ১০০০। সোমবার আক্রান্তের সংখ্যা কমেছে জম্মু ও কাশ্মীরেও।

ভারতের মানচিত্রে করোনার থাবা আরও দৃঢ়

ভারতের মানচিত্রে করোনার থাবা আরও দৃঢ়

অসম, ত্রিপুরা, কেরল, গোয়া, উত্তরাখন্ড ও ঝাড়খণ্ডের মতো পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, নাগাল্যান্ড ও অরুণাচলপ্রদেশেও করোনার যথেষ্ট প্রভাব রয়েছে। ভৌগোলিক অবস্থানের হিসেবেও এখানে করোনা ছড়াচ্ছে আরও দ্রুত। গবেষকদের মতে, আগামী কিছুদিনে করোনা ভাইরাসের প্রকোপ আরও বাড়তে পারে। যদিও একমাত্র আশার আলো এই যে, ভারতে করোনা আক্রান্ত মানুষের সুস্থহার হার কয়েক যোজন পিছনে ফেলেছে মৃতের হারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+