Jharkhand Assembly Election 2024: সপা প্রার্থীর সম্পত্তি ৪০০ কোটি! বাকিদের শুনলে অবাক হবেনই

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম দফা মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে! এবার দ্বিতীয় দফা। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। আর সেই দফায় একগুচ্ছ কোটিপতি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে।

এডিআর রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটে (Jharkhand Assembly Election 2024) ঝাড়খণ্ড প্রার্থীর সংখ্যা ৫২২। এর মধ্যে ১২৭ জন বা ২৪ শতাংশ প্রার্থীর সম্পত্তি এক কোটির বেশি। এই প্রার্থীদের মধ্যে ধনীতম প্রার্থী হলেন পাকুর কেন্দ্রের সমাজবাদী পার্টির প্রার্থী আকিল আখতার।

Jharkhand Assembly Election 2024

এডিআর রিপোর্টে আরও বলা হয়েছে, দ্বিতীয় দফায় (Jharkhand Assembly Election 2024) সবথেকে বেশি কোটিপতি প্রার্থী রয়েছেন বিজেপিতে। এরপরেই রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থীরা। কোটিপতি প্রার্থীর নিরিখে থার্ড পজিশনে আছে কংগ্রেস।

দ্বিতীয় দফায় (Jharkhand Assembly Election 2024) মোট বিজেপি প্রার্থীর ৭২ শতাংশই কোটিপতি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৯০ শতাংশ এবং কংগ্রেসের ৮৩ শতাংশ প্রার্থী কোটিপতি। দ্বিতীয় দফায় বিজেপির মোপ্ট প্রার্থীর সংখ্যা ৩২। এর মধ্যে ২৩ জন কোটিপতি। ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রার্থীর সংখ্যা ২০। এর মধ্যে মাত্র ১৮ জন কোটিপতি। এবং কংগ্রেসের ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জন কোটি টাকার সম্পত্তির মালিক।

এছাড়া অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজন, বহুজন সমাজপার্টির ২৪ জন প্রার্থীর মধ্যে চারজন, আরজেডির ২ জন প্রার‍্যথীর মধ্যে দুজনই কোটিপতি। এডিআর রিপোর্টে, উল্লেখ করা হয়েছে দ্বিতীয় দফার প্রার্থীদের গড় সম্পত্তি প্রায় দুই দশমিক ৫৩ কোটি। দলের নিরিখে দুই আরজেডি প্রার্থীর গড় সম্পত্তি ২৪ দশমিক ১৮ কোটি, ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের ছয়জন প্রার্থীর গড় সম্পত্তি ৯ দশমিক ২০ কোটি, ২০ জন জেএমএম প্রার্থীর গড় সম্পত্তি ৭ দশমিক ৪৮ কোটি।

অন্যদিকে বিজেপি প্রার্থীদের গড় সম্পত্তি পাঁচ দশমিক ০৫ কোটি এবং কংগ্রেস প্রার্থীদের সম্পত্তির গড় তিন দশমিক ১০ কোটি। বিএসপির প্রার্থীদের গড় সম্পত্তি ৬৭ লাখ। সমাজবাদী পার্টির প্রার্থী ধনীতম প্রার্থী আকিল আখতার নির্বাচন কমিশনে হলফনামায় জানিয়েছেন ৪০০ কোটি। দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক নিরঞ্জন রাই। তাঁর সম্পত্তি ১৩৭ কোটি এবং তৃতীয় পজিশনে আছেন আজাদ সমাজ পার্টির ধানওয়ারের পার্টি মহম্মদ দানিশ। তাঁর সম্পত্তি ৩২ কোটি। (Jharkhand Assembly Election 2024)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+