Vande Bharat Express Train: মাত্র ২২৫ টাকাতেই! সামনে এল শ্রীনগর বন্দে ভারতে ট্রেনের তৎকাল টিকিটের দাম

Vande Bharat Express Train: খুব শীঘ্রই জম্মু-কাশ্মীরের (J&K) জন্য বন্দে ভারতের পরিষেবা শুরু করতে চলেছে রেল। ফলে টিকিট বুকিং পরিষেবাও খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য। যা খবর, ভারতের এই সেমি হাই স্পিড ট্রেন উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক (USBRL) প্রজেক্টের উপর দিয়ে ছুটবে। গোটা পরিকল্পনা দেওয়া হয়েছে ভারতীয় রেলের উত্তর রেলওয়েকে (NR)। ইতিমধ্যে শেষ পর্যায়ের কাজ চলছে।

যে কোনও সময়ে এই রুটে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চালানোর জন্য সবুজ সঙ্কেত দিতে পারে রেল (Indian Rail)। তার আগেই বন্দে ভারতে (Katra to Srinagar Vande Bharat train tatkal ticket prices revealed) টিকিটের দাম সামনে আনা হল।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: জম্মু-শ্রীনগর বন্দে ভারত রুট

কাশ্মীরের বরফের মধ্যে (Jammu-Srinagar Vande bharat Route) দিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। যা নিয়ে দীর্ঘ সময় ধরে যাত্রীরা অপেক্ষায়। জম্মু ও শ্রীনগরের মধ্যে ট্রেন পরিষেবা চালানোর দীর্ঘদিনের স্বপ্ন শীঘ্রই পূরণ হবে। সরকারি ট্রান্সপোর্ট CRS (কমিশনার অফ রেলওয়ে সেফটি) পুরো বিষয়টি দেখছে। আর সেখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সবুজ সঙ্কেত পেলেই ভূস্বর্গে ছুটবে প্রথম 'বুলেট'।

প্রাথমিকভাবে জম্মু থেকে শ্রীনগর বন্দে ভারত ট্রেন চলবে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা (SVDK) এবং শ্রীনগরের মধ্যে। পরে জম্মু তাওয়ি থেকে রেল পরিষেবা শুরু করা হবে।

Vande Bharat Express Train: জম্মু-শ্রীনগর অনলাইন টিকিট বুকিং

রেলবোর্ডের তরফে সরকারি ভাবে ট্রেনের লঞ্চ ডেট এখনও ঘোষনা করেনি। আর তা ঘোষণা হলেই বন্দে ভারত ট্রেনের টিকিট বুকিং পরিষেবা ( Jammu to Srinagar Vande Bharat Train Ticket Online Booking) অনলাইন এবং অফলাইন মাধ্যমে পাওয়া যাবে। অনলাইনে টিকিট কাটতে হলে যাত্রীদের IRCTC র অ্যাপ কিংবা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। অন্যদিকে জম্মু-শ্রীনগর বন্দে ভার‍ত ট্রেন টিকিট অফলাইনে কাটতে হলে যে কোনও রেলের কাউন্টার কিংবা Passenger Reservation System (PRS) কাউন্টার ব্যবহার করতে হবে।

Vande Bharat Express Train: জম্মু-শ্রীনগর বন্দে ভার‍ত তৎকাল বুকিং প্রাইস

জম্মু-শ্রীনগর বন্দে ভার‍ত ট্রেন তৎকাল বুকিং ২৪ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১০ টা থেকে শুরু হবে। জম্মু থেকে শ্রীনগর বন্দে ভারত চেয়ার কার (CC) তৎকাল টিকিটের জন্য (Jammu to Srinagar Vande Bharat Train Tatkal Booking Price) ২২৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের (EC) জন্য ৫০০ টাকা ভাড়া পড়বে। এমনটাই 'জনসত্তা' বলে এক হিন্দি পোর্টালের খবরে দাবি করা হয়েছে।

Take a Poll

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জম্মু-শ্রীনগর বন্দে ভারত ট্রেনে ১টি এক্সিকিউটিভ ক্লাস এবং ৭টি এসি চেয়ার কার কোচ থাকবে। কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত ট্রেনের মোট ধারণক্ষমতা ৫৩০ জন যাত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+