৭৩-এ ভারতের প্রজাতন্ত্র, কী সেই 'সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র' গঠনের ইতিহাস?
ভারতের প্রজাতন্ত্রের ইতিহাস
'সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র' এটি নিছক কোনও নির্দিষ্ট শব্দ বন্ধ নয়। এটিই হল আমাদের দেশ ভারতবর্ষের প্রকৃত ও সম্পূর্ণ নাম। দীর্ঘদিনের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ১৯৪৭ সালের ১৫ই অগস্ট স্বাধীনতার সূর্য উদিত হয় ভারতে। আর সেই সময় থেকেই স্বাধীন ভারতের নতুন সংবিধান রচনার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়ে গিয়েছিল। কিন্তু কী সেই ইতিসাস, কেনই বা ২৬ জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস? আর কেন এই দিনেই প্রতিবছর কুচকাওয়াচ অনুষ্ঠিত হয় দেশের রাজধানী দিল্লির রাজপথে? একটু ফিরে দেখা যাক সেই ৭৩ বছরের পুরনো ইতিহাস।

১৯৩৫ থেকে ১৯৫০-এর সফর
সর্ব প্রথম দেশ শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রবর্তন হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ব্রিটিশ আমলে তৈরি হওয়া সেইসব আইন দেশে বলবতের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী করার প্রস্তুতি নেওয়া হয়। এরপর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় জাতীয় গণপরিষদ দ্বারা সংবিধান কার্যকরী হলে ভারত সর্বসম্মতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। আর এই দিনটিকেই দেশবাসী আজও স্মরণ করে থাকেন প্রজাতন্ত্র দিবস পালনের মধ্য দিয়ে।

প্রজাতন্ত্রের ইতিহাস
দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং গভর্ণর জেনারেল ছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন। এরপরেই ১৯৪৭ সালের ২৯ অগস্ট সংবিধানের খসড়া তৈরি করার জন্য কমিটি নিয়োগের প্রস্তাবনা গৃহীত হয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে ২ বছর, ১১ মাস, ১৮ দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য ১৬৬ বার অধিবেশনের ডাক দেওয়া হয়।

সংবিধানের স্বীকৃতি
প্রস্তাবনা গ্রহণ হওয়ার পর থেকে অনেক বিতর্ক ও সংশোধনের পর ২৪ শে জানুয়ারি ১৯৫০ এ গণপরিষদের ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি খসড়ায় স্বাক্ষর করেন। এর দুই দিন পর অর্থাৎ ২৬ জানুয়ারি ১৯৫০, সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। আর সেই দিনের পূর্ণ মর্যাদা রেখেই প্রজাতন্ত্র দিবস পালিত হয় এই দিন।

প্রজাতন্ত্র দিবস উদযাপন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজপথে প্রতি বছর দেশের রাস্ত্রপতির সামনে উদযাপিত হয় দেশের প্রজাতন্ত্র দিবস। সেই মত এই বছর দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হতে চলেছে দিল্লির রাজপথে। এই বিশেষ দিনটি সম্পূর্ণ রূপে রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

রাজপথে কুচকাওয়াজ
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় রাজধানী দিল্লির রাজপথে প্রতিবছর রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট পর্যন্ত। কুচকাওয়াজ আরম্ভ হওয়ার আগে ইন্ডিয়া গেটে শহিদ সৈন্যদের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। এই অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ভারতের রাষ্ট্রপতি। এবং তিনি এই দিন রাজপথ প্যারেডে জাতীয় অভিবাদন গ্রহণ করেন।












Click it and Unblock the Notifications