LIVE আসছে ঘূর্ণিঝড় ফণী, শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর

অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ফণী। ওড়িশা উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ঝড়টি রয়েছে।

অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ফণী। ওড়িশা উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ঝড়টি রয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে তা এগিয়ে আসছে। ফলে বাংলায় উপকূলবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশার গোপালপুর ও চাঁদবালি এলাকায় দিয়ে ঝড়টি বয়ে যাবে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটার। একনজরে দেখে নেওয়া যাক, এই ঝড় সম্পর্কে সমস্ত আপডেট।

ঘূর্ণিঝড় ফণী দারুণ শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ওড়িশার দিকে

May 02, 2019, 10:25 pm IST

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর।
May 02, 2019, 7:20 pm IST

শুক্রবার নয়, আগামী শনিবার ৪ মে বাংলায় প্রবেশ করবে ঘূর্ণিঝড় ফণী। এরপর বিকেল নাগাদ তা বাংলাদেশের দিকে চলে যাবে। হাওয়া অফিস এমনটাই জানিয়েছে।
May 02, 2019, 6:27 pm IST

ওড়িশায় সময়ের অনেক আগেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী। এমনটাই জানিয়েছে ওড়িশার বিপর্যয় মোকাবিলা দফতর।
May 02, 2019, 6:24 pm IST

গত দুদিনে ৮৯টি ট্রেন বাতিল হয়েছে। যার ফলে বাংলা, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছে।
May 02, 2019, 6:22 pm IST

ভুবনেশ্বরে ত্রাণ সামগ্রীর প্যাকেট তৈরির কাজ চলছে জোরকদমে।
May 02, 2019, 6:12 pm IST

ফণীর তাণ্ডব বড় হয়ে দেখা দিতে পারে। বিমানবন্দরগুলিকে তৈরি থাকতে নির্দেশ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভুর।
May 02, 2019, 3:07 pm IST

এছাড়া ওড়িশায় ২৮ কোম্পানি, অন্ধ্রপ্রদেশে ১২ কোম্পানি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। আরও ৩০ কোম্পানিকে তৈরি থাকতে বলা হয়েছে।
May 02, 2019, 2:49 pm IST

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। বাংলায় মোতায়েন এনডিআরএফের ৬ কোম্পানি দল।
May 02, 2019, 12:56 pm IST

আগামী তিনদিন ওড়িশার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। উপকূল থেকে ৮ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
May 02, 2019, 10:50 am IST

কলকাতা বাদে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও বাংলার মোট ১৯টি জেলার কয়েক কোটি মানুষ এই ঝড়ের ফলে ক্ষতির মুখে পড়তে চলেছে বলে আবহাওয়া দফতর সতর্ক করেছে।
May 02, 2019, 10:49 am IST

ওড়িশায় আছড়ে পড়ার পরে ঘূর্ণিঝড় ফণীর কারণে বাংলায় ব্যাপক ঝড়বৃষ্টি হবে।
May 02, 2019, 10:46 am IST

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ফণী। এছাড়া ওড়িশা উপকূলের থেকে রয়েছে ৪০০ কিলোমিটার দূরে।
May 02, 2019, 10:44 am IST

মোট ৮৭৯টি সাইক্লো সেন্টার খোলা হয়েছে। প্রতিটিতে ৫০ জন করে স্বেচ্ছ্বাসেবক রয়েছেন। তাঁদের ওড়িশা সরকার প্রশিক্ষণ দিয়েছে।
May 02, 2019, 10:42 am IST

ওড়িশার পুরী, জগতসিংপুর, কেন্দ্রপারা, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, গজপতি, গঞ্জম, খুর্দা, কটক, জাজপুরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
May 02, 2019, 10:32 am IST

উপকূলবর্তী এলাকাগুলি থেকে পর্যটকদের অবিলম্বে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে ইস্ট কোস্টের ১০৩টি ট্রেন বাতিল করা হয়েছে।
May 02, 2019, 10:30 am IST

শুক্রবার দুপুরের মধ্যেই ওড়িশায় আছড়ে পড়বে ফণী। বাতাসের গতি থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটারের কিছু বেশি। বাংলায়ও ঝড়ের গতি থাকবে ১১৫ কিলোমিটারের কিছু বেশি।
May 02, 2019, 10:29 am IST

ফণী ঘূর্ণিঝড়ের জেরে কয়েকশো ট্রেন বাতিল ওড়িশায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+