'আমি ৩ লাখ ভোটে না জিতলে জানবেন নির্বাচন নিরপেক্ষ হয়নি', উত্তরপ্রদেশে গর্জন আজমের
রামপুর কার দখলে থাকবে? উত্তর প্রদেশের এই হাই ভোল্টেজ আসনটি নিয়ে বিজেপির জয়াপ্রদা বনাম সমাজবাদী পার্টির আজম খানের লড়াই জমে গিয়েছে।
রামপুর কার দখলে থাকবে? উত্তর প্রদেশের এই হাই ভোল্টেজ আসনটি নিয়ে বিজেপির জয়াপ্রদা বনাম সমাজবাদী পার্টির আজম খানের লড়াই জমে গিয়েছে। এবার বিরোধীরা যখন নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন রামপুরের মাটি থেকে গর্জে উঠলেন আজম খান।

আজম খান জানিয়েছেন, তিনি যদি রামপুর কেন্দ্র থেকে ৩ লাখ ভোটে না জেতেন ,তাহলে জেনে নিতে হবে নির্বাচন কিছুতেই নিরপেক্ষভাবে সংগঠিত হয়নি গোটা দেশে। বিরোধীদের ইভিএম কারচুপি ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতি সরগরম। ভোটের ফলাফলের আগে বিভিন্ন জায়গায় অভিএম পাহারায় বসে গিয়েছে বিজেপি বিরোধী বিভিন্ন দল। এই প্রসঙ্গেই এদিন মুখ খোলেন আজম খান।
এরক আগে বিএসপির তরফেও দাবি করা হয়েছিল যে , উত্তরপ্রদেশে ইভিএম কারচুপির মতো ঘটনা ঘটছে। আর তার জেরেই ভোটের ফলাফলে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন দাবি করেছে নির্বাচনের গোটা প্রক্রিয়াটিই অত্যন্ত সুদক্ষতার সঙ্গে সংগঠিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications