ভারতের এই গ্রামের সব জায়গায় জ্বলে এলইডি আলো!
কোহিমা, ১৫ জুন : উন্নয়নের দিক থেকে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ হল উত্তর-পূর্ব ভারত। তবে এখানকারই রাজ্য নাগাল্যান্ডের দুটি গ্রাম আলো দেখাচ্ছে গোটা ভারতকে। কারণ এই এখানকার দুটি গ্রাম এমন রয়েছে যেখানে সব জায়গায় এলইডি আলোই জ্বলে।
প্রকৃতির কোলে ভারতের সেরা গ্রাম
বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, দোকানপাট সহ সর্বত্র এলইডি আলো জ্বলছে এখানকার থানামীর গ্রামে। নাগাল্যান্ডের পুঙ্গরো সাব ডিভিশনের অন্তর্গত, মাউন্ট সারামতীর পাদদেশে অবস্থিত এই গ্রাম সম্প্রতি এই তকমা পেয়েছে।

এই ঘটনার মাসখানেক আগে দেশের প্রথম এলইডি আলোর গ্রামের তকমা পায় নাগাল্যান্ডেরই ফকিম গ্রাম। তার আগে ভারতের কোনও গ্রামে এমন উদ্যোগ দেখা যায়নি।
সরকারি সূত্রে জানা গিয়েছে, টাংস্টেনের হলুদ আলো ছাড়তে চেয়ে গ্রামবাসীরাই প্রথমে আবেদন জানিয়েছিলেন। বদলে তাদের এলইডি আলোর বাল্ব দেওয়া হয়। তিনভাগের একভাগ টাকাও গ্রামবাসীরাই মিটিয়েছেন। বাকীটা সরকারি উদ্যোগে মেটানো হয়েছে।
শুধু এলইডি আলো লাগানোই নয়, সোলার আলো লাগানো, বাড়ির ভিতরের দেওয়ালে উজ্জ্বল রং করা, বাড়িতে না থাকলে আলো নিভিয়ে রাখা সহ ইত্যাদি নানা ভালো উদ্যোগ গ্রামবাসীরা নিয়েছেন। ফলে সকলের প্রচেষ্টাতেই এই উদ্য়োগ সফল হয়েছে বলে পরিবেশ দফতরের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিদ্যুৎ অপচয় নিয়ে ভারত তো বটেই সারা পৃথিবীতেই জোর প্রচার চলছে। বর্তমান যুগে এলইডি আলো ব্যবহার করলে ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের অপচয় রোধ করা যায় বলে জানা গিয়েছে। ভারতের উন্নত রাজ্যগুলি যখন এই পরিষেবা চালু করতে ব্যর্থ তখন নিশ্চিতভাবেই নাগাল্যান্ডের অখ্যাত দুটি গ্রাম সারা ভারতকে পথ দেখাল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications