Vande Bharat Express Train: জানেন Train 18 কীভাবে বদলে গেল বন্দে ভারতে? আসল 'রহস্য' চমকে দেবে একেবারে
Vande Bharat Express Train: দেশের রেল (Indian Rail) ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস। অন্যান্য ট্রেনের তুলনায় দেশের প্রথম 'সেমি বুলেটে'র টিকিটের দাম কিছুটা বেশি। কিন্তু তাতে কী? এই ট্রেনেই যাত্রা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন দেশের মানুষ।
দেশের বেশ কয়েকটি রুটে সবসমউ দীর্ঘ ওয়েটিং লিস্ট। টিকিট পেতে একেবারে হিমশিম অবস্থা হয়। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) জানেন কীভাবে রেল ট্র্যাকে এল? এর পিছনের ইতিহাসটাই বা কি? আর তা কিন্তু অবাক করবেই।

- Vande Bharat Express Train: কীভাবে শুরু হল এই ট্রেন?
বিশ্বের অন্যতম বৃহত রেল নেটওয়ার্ক ভারতে। প্রত্যেকদিন দেশের একাধিক রুটে কয়েক কোটি মানুষ যাত্রা করেন। সাধারণ ট্রেনের পাশাপাশি রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো একাধিক প্রিমিয়াম ট্রেন রয়েছে। কিন্তু আরও আধুনিক সুবিধা যুক্ত একটি বিশ্বমানের ট্রেনের দাবি দীর্ঘদিন ধরেই ছিল। বিশেষ করে জাপানের বুলেট ট্রেন কিংবা আন্তজাতিক ট্রেনের মতো দ্রুতগতির ট্রেন ভারতীয় ট্র্যাকে (Vande Bharat Express Train) যাতে ছোটে সে নিয়ে চর্চাও শুরু করে মোদী সরকার।
- Vande Bharat Express Train: তৈরি হয় Train 18
আর সেই লক্ষ্য নিয়েই ২০১৭ সালে সেমি হাই স্পিড ট্রেনের কাজ শুরু হয়। বিদেশী কোনও সংস্থা নয়, দেশীয় প্রযুক্তিতেই সেই ট্রেন বানানোর কাজ শুরু হয়। আর এই দায়িত্বে চেন্নাই'য়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (ICF) কে দেওয়া হয়। একেবারে মেক ইন ইন্ডিয়ায় এই কাজ শুরু হয়। মাত্র ১৮ মাসের মধ্যেই বন্দে ভারতের ইঞ্জিনিয়াররা অক্লান্ত প্রচেষ্টা করে ২০১৮ সালে একটি প্রথম প্রোটোটাইপ তৈরি করে। যার নাম ছিল 'Train 18'। ট্রেন তৈরি হলেও একাধিক পরীক্ষার মাধ্যমে সেটি যায়। ভারতীয় রেল ট্র্যাকের জন্য উপযুক্ত কিনা তা খতিয়ে (Vande Bharat Express Train) দেখা হয়।
- Vande Bharat Express Train: সত্যি হয় স্বপ্ন
গত ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি বন্দে ভারতের স্বপ্ন সত্যি হল। দেশের প্রথম বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) দিল্লি এবং বারাণসীর মধ্যে চলে। গতি এবং এই ট্রেনের সুবিধা যাত্রীদের কাছে ছিল বড় চমক। যদিও প্রথমে এই ট্রেনের নাম রাখা হয় Train 18। কিন্তু কয়েক মাস পর নাম বদলে রাখা হয় বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে আত্মনির্ভর ভারতকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। আর সে কথা মাথায় রেখেই বন্দে ভারত নাম রাখা হয়েছে। দেশে প্রায় এখন ৭৭ জোড়া সেমি বুলেট চললছে। এই ট্রেনের সাফল্যের পর অমৃত ভারত এক্সপ্রেস, বন্দে মেট্রো এবং বন্দে ভারত স্লিপার আনতে চলেছে রেল।












Click it and Unblock the Notifications