কাউকে ফোন করলেই করোনা কলার টিউন শুনে ব্যতিব্যস্ত? জেনে নিন নিস্তারের উপায়
কল করলেই করোনা কলার টিউন শুনে ব্যতিব্যস্ত ? জেনে নিন নিস্তারের উপায়
ক্রমশ গোটা বিশ্বেই থাবা বসাচ্ছে করোনা। ইতিমধ্যেই প্রায় ১১৭টিরও বেশি দেশ চলে গেছে করোনা বাইরাসের গ্রাসে। দেড় লক্ষের কাছাকাছি মানুষ এই প্রাণঘাতী ভাইরাসের দ্বারা আক্রান্ত। মৃতের সংখ্যা চার হাজারের গণ্ডি ছাড়িয়েছে। ভারতেও আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬১।

‘করোনা টোনের’ কাশিতে জেরবার সাধারণ মানুষ
এদিকে করোনা ভাইরাসকে ঠেকাতে ও প্রতিরোধের বিষয়ে সতর্কতা বৃদ্ধিতে ভারতের বিভিন্ন টেলিকম অপারেটর ইতিমধ্যেই করোনা কলার টিউন বাজারে নিয়ে আসেন। যার ফলে আপনি যখনই কাউকে ফোন করবেন তার আগে শোনা যাবে এই ভাইরাস সম্পর্কে সতর্কবাণী। প্রথমদিকে এই কলার টিউন নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক উত্সাহ দেখা গেলেও দিন যত গড়িয়েছে কলা টিউনের বারংবার ‘কাশি'তে জেরবার হয়েছেন সাধারণ মানুষ।

জিও-র পর আরও একাধিক টেলিকম সংস্থা এই ডিফল্ট কলার টিউনের ব্যবহার শুরু করে
প্রথমে জিও, পরে বিএসএনএল, এয়ারটেল, ভোডাফোনও এই ‘ডিফল্ট' এই কলার টিউন ব্যবহার করা শুরু করেছে। কলার টিউনের প্রথমেই শোনা যাচ্ছে একজনের কাশির আওয়াজ। তারপরই হিন্দি বা ইংরাজি ভাষায় করোনা নিয়ে সচেতনতা বার্তা। যাঁদের ফোনে আগে থেকেই কোনো কলার টিউন অ্যাকটিভ ছিল, তাঁদেরও সেই নির্দিষ্ট কলার টিউনটি সরিয়ে দিয়ে করোনা টোনটি অ্যাকটিভ করে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে।

রইল নিস্তারের উপায়
এবার বর্তমানে আপনি যদি শুনতে না চান তবে সহজ কয়েকটি উপায়ে এড়িয়ে যেতে পারেন এই সতর্কবার্তা। ধরা যাক আপনি কোনও জিও, এয়ারটেল কিংবা বিএসএনএল নম্বরে ফোন করলেন। রিং হতেই বেজে উঠল করোনা সতর্কতার কলার টিউন। সঙ্গে সঙ্গে মোবাইলের কিপ্যাডটি খুলে ১ বাটনটি প্রেস করুন। তাহলেই করোনাটোনটি চলে গিয়ে পুরনো কলার টিউন কিংবা রিং শুনতে পাবেন। তবে একবারেই কিন্তু মেসেজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। যতবার যাকে ফোন করবেন, ততবারই এইভাবে এই সতর্কবার্তা এড়িয়ে যেতে হবে।












Click it and Unblock the Notifications