বন্দে ভারত এক্সপ্রেসে 'লক্ষ্মী-লাভ' ভারতীয় রেলের! টিকিট বিক্রি করে জানেন কত টাকা আয় হবে?
Vande Bharat Express Train: বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনের 'কল্যাণে' পকেট ভরছে ভারতীয় রেলের (Indian Rail)! যাত্রীদের মধ্যে 'সেমি বুলেট' কিংবা অন্যান্য প্রিমিয়াম ট্রেনে যাত্রার চাহিদা বাড়ছে। আর সেটাই রেলের আয়ের পথকে আরও সুগম করছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেলওয়ের যাত্রী আয় ২০২৫-২৬ আর্থিক বছরে ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে।
শুধু তাই নয়, মোট রাজস্ব ৯২,৮০০ কোটি টাকায় নিয়ে যাবে বলেও আশা। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মালবাহী ভাড়া থেকে আয়ের গতি কমে গেলেও যাত্রী পরিবহনের ক্ষেত্রে আয় দ্রুত বাড়ছে (Vande Bharat Express Train) ।

Vande Bharat Express Train: প্যাসেঞ্জার ট্রেনে বাড়ছে আয়
ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, ২০২২-২৩ রেলওয়ের মোট রোজগারে যাত্রী পরিবহন থেকে ২৬.৪ শতাংশ ছিল। যা ২০২৪-২৫ সালে বেড়ে ২৮.৬ শতাংশ হয়েছে এবং ২০২৫-২৬ সালে ৩০.৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। AC-3 এবং প্রিমিয়াম ক্লাসে যাত্রার ক্ষেত্রে যাত্রীদের বিপুল চাহিদা ভারতীয় রেলের ক্ষেত্রে বিপ্লব ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
Vande Bharat Express Train: এসি-3 এবং প্রিমিয়াম ক্লাসে দারুণ রোজগার
রিপোর্ট অনুযায়ী, এসি-3 ক্লাসে যাত্রী পরিবহণ থেকে চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ পর্যন্ত 30,089 কোটি টাকা রোজগার হবে বলে বলে আশা করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি বলে ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এমন ধারা চলতে থাকলে আগামী অর্থবছরে তা বেড়ে ৩৭,১১৫ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। একই ভাবে ভারতীয় রেলের এক্সিকিউটিভ শ্রেণী থেকে আয়ও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৬৯৮ কোটি টাকা হবে বলে আশা করা হয়েছে। যা ৪২ শতাংশ বেশি বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, ২০২৫-২৬ সালে ৯৮৭ কোটি টাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এসি চেয়ার কার থেকেও মোটা অঙ্কের রোজগার হচ্ছে। ২০২৪-২৫ সালে এই কোচ থেকে রেলের ৪২৮০ কোটি টাকা রোজগার হবে। যা গত বছরের তুলনায় ২৮ শতাংশেরও বেশি বলে দাবি। এভাবে চলতে থাকলে আগামী বছর এটি আরও ৩১ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, মোট আয় ৫,৬২৬ কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে।
Vande Bharat Express Train: অন্যান্য কোচের দিকেও নজর
ভারতীয় রেল প্রিমিয়াম ট্রেনের দিকে কিংবা সংশ্লিষ্ট যাত্রীদের দিকেই নজর দিচ্ছে না। সাধারণ মানুষের চাহিদার দিকেও নজর দিচ্ছে। রেলওয়ে ২:৩ অনুপাতে নন-এসি কোচ এবং ১:৩ অনুপাতে এসি কোচ তৈরির পরিকল্পনা করেছে। অমৃত ভারত ট্রেন আরও বেশি চালানোর চেষ্টা করছে। বাড়ানো হচ্ছে সাধারণ ডিপোর সংখ্যাও।












Click it and Unblock the Notifications