Vande Bharat Express: পাটনা-হাওড়া বন্দে ভারতের টিকিটে জানেন কত টাকা কর দিচ্ছেন?

Vande Bharat Express: বন্দে ভারত ইতিমধ্যে দেশের রেল ট্র্যাকে ঝড় তুলেছে! দেশের প্রথম সেমি বুলেট আরামদায়ক ট্রেনগুলির মধ্যে একটি। ইতিমধ্যে একাধিক রেল রুটে শুরু হয়েছে বন্দে ভারতের পরিষেবা।

সম্প্রতি আরও ৯টি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে পাটনা-হাওড়া এবং রাঁচি-হাওড়া রুট রয়েছে।

Vande Bharat Express

  • Vande Bharat Express: কত টাকা কর দিচ্ছেন জানেন?

এই দুই রুটে ইতিমধ্যে বন্দে ভারতের (Vande Bharat Express) বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। প্রথমদিন থেকেই এই রুট সফল। বুধবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলবে এই দুই রুটেই পাওয়া যাবে সেমি বুলেটের পরিষেবা। পাটনা-হাওড়া বন্দে ভারতের এসি চেয়ারকারে সফর করতে মাত্র ১৪৫০ টাকা খরচ করতে হবে।

যদি আপনি এক্সিকিউটিভ রুটে যাত্রা করেন তাহলে টিকিটের জন্যে ২ হাজার ৬৭৫ টাকা খরচ করতে হবে। কিন্তু জানেন কি এই টাকার মধ্যে ভারতীয় রেল ঠিক কত টাকা কর নিচ্ছে? এমনকি বন্দে ভারতের টিকিটের দামের বিষয়ে গভীরে কখনও ভেবেছেন? তাহলে অবশ্যই সম্পূর্ণ পড়ুন এই প্রতিবেদন-

  • Vande Bharat Express: ক্যাটারিং খরচ কত?

হাওড়া থেকে পাটনা যেতে এক্সিকিউটিভ ক্লাসের জন্যে মোট ২,৬৭৫ টাকা খরচ করতে হবে। এতে বেস ফেয়ার হচ্ছে ২,০৬১ টাকা। রিজার্ভেশন চার্জ হিসাবে ৬০ টাকা দিতে হচ্ছে। শুধু তাই নয়, ৭৫ টাকা দিতে হয় সুপারফার্স্ট চার্জ হিসাবে। এমনকি ১১০ টাকা জিএসটি হিসবে গ্রাহোকদের কাছ থেকে নেয় রেলওয়ে।

এখানেই শেষ নয়! যদি বন্দে ভারতে (Vande Bharat Express) ক্যাটারিং অপশন ক্লিক করেন তাহলে আরও ৩৬৯ টাকা খরচ করতে হবে। ফলে ২,০৬১ টাকা টিকিটে রিজার্ভেশন চার্জ, সুপারফার্স্ট চার্জ, জিএসটি এবং ক্যাটারিং চার্জ নিয়ে যাত্রীদের কাছ থেকে ২,৬৭৫ টাকা নিচ্ছে রেল।

  • Vande Bharat Express: ১,০০২ টাকার টিকিট?

যদি আপনি বন্দে ভারতের (Vande Bharat Express) এসি চেয়ার কারে টিকিট নেন, তাহলে এজন্যে ১৪৫০ টাকা খরচ করতে হবে। আর এই টিকিটের বেস ফেয়ার ১,০০২ টাকা। রিজার্ভেশন চার্জ হিসাবে ৪০ টাকা, সুপারফার্স্ট চার্জ হিসাবে ৪৫ টাকা এবং ৫৫ টাকা জিএসটি হিসাবে নিচ্ছে রেলওয়ে।

এরপর আছে ক্যাটারিং চার্জ। আর তা নিলে অতিরিক্ত ৩০৮ টাকা দিতে হবে। ফলে ১,০০২ টাকার টিকিট ১,৪০৫ টাকায় কিনতে হচ্ছে একজন যাত্রীকে। যদিও রেলের দাবি অনেক কম টাকাতেই যাত্রীদের বন্দে ভারতে যাত্রার সুযোগ দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+