বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি শেষ, বিচারপতি রঞ্জন গগৈর কর্মজীবনের শেষ দিনটা কেমন কাটলো জেনে নিন
বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি শেষ, বিচারপতি রঞ্জন গগৈর কর্মজীবনের শেষ দিনটা কেমন কাটলো জেনে নিন
সপ্তাহের শুরুটা হয়েছিল বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি দিয়ে আর শেষ হলো রাফায়েল দিয়ে। কর্মজীবনের শেষার্ধে একের পর এক মাইলফলক বিচারপতি রঞ্জন গগৈর। এদিকে ১৭ তারিখ অবসর গ্রহণের পূর্বে ভারতের বিদায়ী প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের শুক্রবারের শেষ কর্মদিবসটি কাটল বেশ শান্তিতেই।

এদিন তাকে ভারতের আগামী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত এস এ বোবদের সাথে বসে শুক্রবারের জন্য তালিকাভুক্ত দশটি মামলার নোটিশ জারি করতে দেখা যায়। ১৯৫৪ সালের ১৮ই নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। গৌহাটি উচ্চ আদালতে কর আদায় এবং বিভিন্ন সংস্থার আইনানুগ বিষয়ে অনুশীলন করেন তিনি।
২০০১ সালের ২৮শে ফেব্রুয়ারি তিনি গৌহাটি হাইকোর্টের স্থায়ী বিচারক হিসাবে নিযুক্ত হন। ২০১০ সালের ৯ই সেপ্টেম্বর তাকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে স্থানান্তর করা হয়। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করেন ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি। এরপর ২৩ শে এপ্রিল, ২০১২ সালে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিযুক্ত হন।
বিচারপতি গগৈয়ের ৮ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ১৮ই নভেম্বর ভারতের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন। এই বিষয়ে ১৮ই অক্টোবর বিদায়ী বিচারপতি রঞ্জন গগৈ তার তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলেন। সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী, এর আগে তিনি বিচারপতি শরদ অরবিন্দ বোবদকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি করার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি লিখেছেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications