'হোয়াট'স ইওর মোবাইল নম্বর', জানুন কোন উপায়ে সারার নম্বর হস্তগত দেবকুমারের
কোন উপায়ে সারা তেন্ডুলকরের নম্বর হস্তগত করলেন মহিষাদলের দেবকুমার উপায় জানলে চমকে যাবেন।
হোয়াটস ইওর মোবাইল নাম্বার, করু ক্যায়া ডায়াল নাম্বার গোবিন্দার এই গান নব্বইয়ের দশকে ধুম মাচিয়ে ছিল। অনেকটা এরকম ভাবেই সারা-র নম্বর খুঁজতে খুঁজতে একেবারে সেই নম্বরই পেয়ে গিয়েছিলেন নয়া হিরো দেবকুমার।

এখন বাংলার খবরের শিরোনাম কাঁপাচ্ছেন দেবকুমার। কে তিনি আর বলে দেওয়ার অবকাশ রাখে না। তিনি একেবারে খোদ সচিনের জামাই। মানে এমনটাই তাঁর দাবি। আর যে দাবি তিনি খোদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও পেশ করেছেন। সচিনের মেয়েকে বিয়ে করার জন্য পাগল 'প্রেমিক'। তাই নম্বর জোগাড় করে লাগাতার ফোন করে সারাকে প্রেম নিবেদন এবং বিয়ের প্রস্তাব দেয় সে। কিন্তু কীভাবে সে সারা তেন্ডুলকরের নম্বর পেল তা নিয়েও জোর ধন্ধ। বিভিন্ন মহলে শোনা যাচ্ছে বিভিন্ন রকমের মতামত।
সারা-র জন্য পাগল দেবকুমার ফোন নাম্বার জোগাড়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নম্বরে ফোন করতেন এইরকমভাবে ফোন করতে করতেই নাকি একসময়ে তিনি সচিন কন্যা সারা-র নম্বরটি হস্তগত করেন। শুধু সেটুকুই নয়। সেই নম্বরে নিয়মিত ফোন করে সারা-র জীবন জেরবার করে দিয়েছিলেন তিনি।
সূত্রের খবর তিনি নাকি বেশ কয়েকবার মুম্বইতে সচিনের বাড়ি ও অফিসের সামনেও গিয়েছিলেন। আসলে নিজের স্বপ্নসুন্দরী সারা অবধি পৌঁছতে কোনও উপায়ই বাকি রাখেননি।
পশ্চিমবঙ্গের মহিষাদল থানার পুলিশ অবশ্য জানাচ্ছে অভিযুক্তের দাদা মুম্বইতে কর্মরত সেখান থেকেই কোনোওভাবে পেয়েছে নম্বরটি। তবে সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের মত আরও একভাবে সারা-র নম্বরটি পেয়ে থাকতে পারে এই সারা- প্রেমিক যুবক। এখন সকলেরই বিভিন্ন স্মার্টফোন থাকে। তাতে নানারকম অ্যাপও ডাউনলোড করা থাকে। সেখানে বিভিন্ন কিছু শর্তাবলী দেওয়া থাকে যাতে হ্যাঁ জানালে তবেই সেই অ্যাপ গুলি ব্যবহার করা যায়। এবার সারা-র নম্বর সারা-র বন্ধু-বান্ধবীরা নিজেদের স্মার্টফোনে সেভ করে রাখতে পারে , সেখান থেকেই বারেবারে সার্চ অপশন দিয়ে নম্বর হাতিয়ে থাকতে পারে দেবকুমার।
মোটকথা এখন যে তাঁকে মানসিক ভারসাম্যহীণ বলে পরিবার -আত্মীয়রা দাবি করছে তার কার্যকলাপ কিন্তু সে কথা বলছে না। যেভাবেই সে করে রাখুক কাজটা তাতে বেশ কিছু মগজ খাটাতে হয়েছে তাঁকে। সোজা কথায় মুম্বই নিয়ে পুলিশ যখন তাঁর আঁশ ছাড়াবে তখন কিন্তু পরিণতিটা সহজ হবে না।












Click it and Unblock the Notifications