দেড় বছর পর খুলছে কর্তারপুর করিডর, বহাল থাকছে কোন কোন বিধি নিষেধ জেনে নিন বিস্তারিত

দেড় বছর পর খুলছে কর্তারপুর করিডর, বহাল থাকছে কোন কোন বিধি নিষেধ জেনে নিন বিস্তারিত

প্রায় দেড় বছর পর আজ থেকে খুলছে করতারপুর করিডরের দরজা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল করতারপুর করিডর। গুরুনানক জয়ন্তীর কথা মাথায় রেখে খুলে দেওয়া হচ্ছে করতারপুর করিডর। তবে একাধিক কোভিড বিধি মেনে তবেই সেখানে প্রবেশ করতে পারবেন পূন্যার্থীরা। আজই প্রথম করতারপুর করিডর হয়ে পুণ্যার্থীদের প্রথম ব্যাচ প্রবেশ করবে দরবার সাহিবে।

খুলছে কারতারপুর করিডর

খুলছে কারতারপুর করিডর

সামনেই গুরুনানক জয়ন্তী। তার আগেই খুলছে কারতারপুর করিডর। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর পর খুলছে কারতারপুর করিডর। আজই শিখ পূন্যার্থীদের প্রথম ব্যাচ কারতারপুর করিডর হয়ে প্রথম প্রবেশ করবে দরবার সাহিবে। এইখানেই নিজের দেহ রেখেছিলেন শিখ ধর্মগুরু গুরু নানক সাহিব। সেকারণেই দরবার সাহিব শিখদের পবিত্র ধর্মস্থান বলে মনে করা হয়ে থাকে। অন্যদিকে পাকিস্তান সরকারও সবরকম ব্যবস্থা তৈরি করেছে দরবার সাহিবের জন্য। ২০২০ সালে গুরু নানক জয়ন্তীর ঠিক তিনদিনআগে বন্ধ করে দেওয়া হয়েছিল এই করিডর। করোনা সংক্রমণের কারণে বন্ধ করা হয় কারতারপুর করিডর। তারপর থেকে বন্ধই ছিল রাস্তা।

মানতে হবে কোভিডবিধি

মানতে হবে কোভিডবিধি

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কারতারপুর করিডরে একাধিক বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। দরবার সাহিবে দর্শন করতে হলে আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ লেখা থাকতে হবে। সব তীর্থ যাত্রীদের থার্মাল স্ত্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। তারসঙ্গে মানতে হবে দূরত্ববিধিও। অর্থাৎ ভিড় করা যাবে না কোথাও। গুরুদ্বার চত্ত্বরে ইতিমধ্যেই স্যানিটাইজেশন টানেল তৈরি করা হয়ে গিয়েছে। গুরুদ্বারেই আরটিপিসিআর টেস্ট করা হবে তীর্থযাত্রীদের। তারপরেই তাঁরা প্রবেশ করতে পারবেন পবিত্র জায়গায়। কোনও রকম করোনা উপসর্গ দেখা দিলেই যাত্রীদের সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখা হবে। তার বন্দোবস্তও করা হয়েছে গুরদ্বার চত্ত্বরে।

 নজরে পাঞ্জাব ভোট

নজরে পাঞ্জাব ভোট

পাঞ্জাবে সামনেই বিধানসভা ভোট। সেকথা মাথায় রেখেই তড়িঘড়ি কারতারপুর করিডর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এমনই মনে করছে রাজনৈতিক মহল। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেেছন গুরুনানক জয়ন্তীতে প্রকাশ উৎসব পালনের জন্য প্রস্তুত গোটা দেশ। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। আগামিকালই পাঞ্জাব মন্ত্রিসভার প্রতিনিধিদল যাচ্ছেন কারতারপুর করিডরে দরবার সাহিবে দর্শন করতে। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের কথা ভেবেই মোদী সরকার অঙ্ক কষে তৈরি করে ফেলেছে কারতারপুর করিডরের সমীকরণ।

পাঞ্জাবে চাপে বিজেপি

পাঞ্জাবে চাপে বিজেপি

পাঞ্জাবে চাপে রয়েছে বিজেপি। একদিকে কৃষি আইনের বিরোধিতা চরমে উঠেছে। এদিকে আবার বিজেপি এবার তেমন সহযোগিও পায়নি। কারণ এই কৃষি আইনের বিরোধিতার কারণে শিরোমণি অকালি দল বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসেছে। তাঁরা এবার পাঞ্জাবে বিএসপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সেকারণেই পাঞ্জাবে খুব একটা সুবিধা জনক অবস্থানে নেই বিজেপি। অমরিন্দর সিং নিজের আলাদা দল গ়়েড়েছেন। বিজেপিকে সমর্থনের কথা বললেও শর্ত রেখেছেন তিনি। দাবি করা হয়েছে কৃষি আইন প্রত্যাহার করতে তবেই তিনি সমর্থন করবেন বিজেপিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+