INS Vindhyagiri: অ্যান্টি সাবমেরিন অস্ত্র থেকে রয়েছে ব্রহ্মস! নয়া এই যুদ্ধজাহাজ শত্রুর ঘুম কাড়বেই
INS Vindhyagiri: আরও শক্তিশালী হল ভারতীয় নৌবাহিনী। আরও আধুনিক যুদ্ধজাহাজ পেল বাহিনী। আজ বৃহস্পতিবার কলকাতাইয় গার্ডেনরিচ শিপবিল্ডার্সে নয়া জাহাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
একেবারে দেশীয় প্রযুক্তিতে ভারতেই তৈরি করা হয়েছে INS Vindhyagiri। এই জাহাজ নীলগিরি ক্লাসের তৃতীয় জাহাজ। এই জাহাজের নামকরণ করা হয়েছে কর্ণাটকের পর্বতশ্রেণীর নামানুসারে।

INS Vindhyagiri: একেবারে প্রযুক্তি নির্ভর এই জাহাজ
ই যুদ্ধজাহাজ প্রজেক্ট 17 ক্লাস ফ্রিগেট (শিবালিক ক্লাস) এর ফলো-অন। যেখানে আধুনিক স্টীলথ ফিচার্স, আধুনিক হাতিয়ার, সেন্সর সহ আধুনিক ফিচার রয়েছে। প্রায় ৩১ বছর ধরে বাহিনীর হাতে থাকা আইএনএস বিন্ধ্যগিরি পরিষেবা দিয়েছে। আর এই দীর্ঘ সময়ে একাধিক চ্যালেঞ্জিং মিশন এবং বিদেশী মহড়াতে অংশ নিয়েছে। তবে একেবারে প্রযুক্তি নির্ভর INS Vindhyagiri গভীরে সমুদ্রে শত্রুকে চ্যালেঞ্জ করতে অনেক বেশি সক্ষম বলে জানা গিয়েছে।
INS Vindhyagiri: বৈশিষ্ঠগুলি জানেন?
- INS Vindhyagiri একেবারে দেশের তৈরি প্রজেন্ট 17-A ফ্রিগ্রেটের ছয় নম্বর যুদ্ধ জাহাজ।
- সমুদ্রের ঢেউয়ের উপর ঘন্টায় প্রায় ৫২ কিমি গতিতে ছুটতে সক্ষম এই জাহাজ।
- ছয় হাজার ৬৭০ টন গোলাবারুদ এবং অন্যান্য জিনিসপত্র বহন করতে পারে এই জাহাজ।
- শক্তিশালী এই জাহাজ থেকে বারাক-৮ মিসাইল লঞ্চ করতে সক্ষম।
- এই যুদ্ধ জাহাজ থেকে ভারতের হাতে থাকা ঘাতক মিসাইল ব্রহ্মস নিক্ষেপ করা সম্ভব।
- আধুনিক রেডার সিস্টেম রয়েছে INS Vindhyagiri নামের এই জাহাজে।
- অ্যান্টি সাব মেরিন ওয়েপন সিস্টেম দিয়ে সজ্জিত এই কলকাতায় তৈরি এই জাহাজ।
- ১৫০ মিটার লম্বা এবং ৩৭ মিটার উঁচু এই জাহাজ মাঝ সমুদ্রে শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দিতে পারে।

প্রজেন্ট 17-A আরও জাহাজ তৈরি হচ্ছে
প্রকল্প 17এ প্রোগ্রামের অধীনে আরও তিনটি যুদ্ধ জাহাজ তৈরি করা হচ্ছে। এই প্রজেক্টের মধ্যে থাকা পাঁচটি জাহাজ ইতিমধ্যে জলে নেমে গিয়েছে। ছয় নম্বর জাহাজ INS Vindhyagiri আজ জলে ভাসল। এই জাহাজের সমস্ত সরঞ্জাম এবং প্রযুক্তির জন্য 75 শতাংশ অর্ডার নেওয়া হয়েছিল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সহ বিদেশী সংস্থাগুলি থেকে। যা আত্মনির্ভর ভারতের নির্দশন বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications