বন্দে ভারত থেকে মেল-এক্সপ্রেস! জানেন উৎসবে ঠিক কত স্পেশাল ট্রেন চলছে? সংখ্যা আশ্চর্য করবেই

Indian Railways: আলোর উৎসবে মেতে দেশ। আজ বৃহস্পতিবার কালীপুজো (Kali Puja 2024) এবং শুক্রবার দিওয়ালী (Diwali)! এখানেই শেষ নয়, সামনেই ভাইফোঁটা, ছট। উৎসবের মরশুমে বিপুল যাত্রী চাপলাতে একেবারে হিমশিম অবস্থা ভারতীয় রেলের। একাধিক রুটে চালানো হচ্ছে একগুচ্ছ স্পেশাল ট্রেন। চলছে ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেসও। কিন্তু তাতেও ভিড় সামাল দেওয়া যাচ্ছে না বলে দাবি রেল আধিকারিকদের।

এক বার্তা রেল জানাচ্ছে, উৎসবের মরশুমে (festive seasons) বিপুল যাত্রী সামাল দিতে দেশজুড়ে ৭ হাজার ২০০ টি স্পেশাল ট্রেন (Indian Railways) চালানো হচ্ছে। দিওয়ালী এবং ছটপুজোকে মাথায় রেখে বিহার, উত্তরপ্রদেশ, নয়া দিল্লি সহ একাধিক রুটে একের বেশি স্পেশাল ট্রেন (festive seasons Train) চলছে। কিন্তু যাত্রী চাপ এতটাই যে স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

special train

এই বিষয়ে সোশ্যাল মিডিয়া X (আগে টুইটার) -এ রেলমন্ত্রক (Ministry of Railways) জানিয়েছে, যাত্রী চাপ সামাল দিতে বর্তমানে ৭ হাজার ২৯৬ টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এছাড়াও নিয়মিত এক্সপ্রেস, মেল ট্রেনগুলিও আছে বলেও জানানো হয়েছে। তবে গত কয়েকমাসে একের পর দুর্ঘটনার ঘটনা ঘটেছে ভারতীয় রেলে (Indian Railways) । এমনকি নাশকতার চেষ্টাও চালানো হয়েছে। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তাও খুবই গুরুত্বপূর্ণ।

এই অবস্থায় যদিও রেলের সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, দিপাবলী ও ছটপুজোর সময় নিরাপত্তা দেওয়া একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে দুর্গা পূজা ও নবরাত্রিতে ভিড় সামাল দেওয়ার পর দীপাবলিতেও প্রস্তুত ভারতীয় রেল (Indian Railways) । ছুটির সময় বাড়িতে ফেরার জন্য রেল সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। রেল মন্ত্রক অনুরোধ জানিয়েছে, যাতে দীপাবলির সময় কোনও অসুবিধায় পড়লে আরপিএফের কাছে অভিযোগ জানান তাঁরা।

এই বিষয়ে আরপিএফ সহ সমস্ত ফোর্সকে অ্যালার্ট করা হয়েছে। নজরদারি থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+