কুস্তিগির থেকে উত্তরপ্রদেশের রাজনীতির 'বাহুবলী' নেতা, জেনে নিন মুলায়ম সিংয়ের জীবনকাহিনী
ভারতীয় রাজনীতিতে তিনি নেতাজি নামে পরিচিত। সেই নেতাজি আজ চলে গেলেন। তিনি মুলায়ম সিং যাদব। তিনি উত্তরপ্রদেশে তিন বার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি বিধানসভায় আটবার নির্বাচিত হয়েছেন। সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন সাতবার। তিনি প্রথমে কুস্তিগির হবেন বলে ভেবেছিলেন, এরপর তিনি শিক্ষক হিসাবে কাজ শুরু করেছিলেন, এরপর তিনি তাঁর রাজনীতিতে তাঁর কেরিয়ার শুরু করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবেও কাজ করেছেন।

উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় প্রভাব
সাফাইকারিদের গ্রাম ইটাওয়া। সেখানেই থেকেই তিনি ভারতীয় রাজনীতিতে উঠে আসেন। শুরু থেকেই তিনি উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিলেন। তাই উত্তরপ্রদেশের রাজনীতিতে তাঁর প্রভাব এখনও যথেষ্ট বেশি। তিনি উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রবেশ বড় আকারে প্রবেশ করেন ১৯৮০-১৯৯০ সালে। একটা বড় সময় ধরে তাঁর হাতের মুঠোয় ছিল উত্তরপ্রদেশ। বলা যায় প্রায় তিন দশক। তারপর সেই গদিতে বসেন তাঁর ছেলে অখিলেশ যাদব।

রাজনৈতিক জীবনের শুরু
তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কলেজে। সেটা ছিল ১৯৭০ সালে। তিনি লড়াই শুরু করেছিলেন উত্তরপ্রদেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে। এরপর তিনি সেই লড়াইকে ক্রমে বড় আকারে তুলে ধরেন। আর সেটাই দেশের সবথেকে বড় রাজ্যের রাজনীতিতে নতুন ঝড় নিয়ে আসে।

উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী
এরপর তিনি ভোটে জিতে উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার শপথ নেন ১৯৮৯ সালে। তিনি ছিলেন উত্তরপ্রেদেশের ১৫তম মুখ্যমন্ত্রী হিসাবে। তবে তাঁর এই আগমনের পর থেকে কংগ্রেস আর কখনও উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারেনি। তিনি উত্তরপ্রদেশের রাজনীতির সাগরে প্রবেশ করেন ২৮ বছর বয়সে। তিনি যশওয়ন্ত নগরের কেন্দ্রের ইটাওয়া জেলা থেকে সংযুক্ত সোশ্যাল পার্টির হয়ে নির্বাচনে অংশ নেন। সেটা ছিল ১৯৬৭ সাল।
এরপরেও তিনি আরও সাতবার বিধানসভা নির্বাচনে জিতেছেন। ভোটে জিতেছিলেন ভারতীয় ক্রান্তি দলের হয়ে, যা ছিল চরণ সিংয়ের দল। এরপর তিনি জনতা পার্টির হয়ে ১৯৯১ সালে নির্বাচন জেতেন। এরপর ১৯৯২ সালে তিনি নিজের দল সমাজবাদি পার্টি তৈরি করেন।

আইনজীবী হিসাবে
তিনি আইনজীবী হিসাবেও কাজ করেছেন। ইংরেজির বদলে হিন্দি ব্যবহার নিয়ে কোর্টে লড়াই করেছেন বহুবার। তিনি পার্লামেন্টে ইংরেজি বন্ধ করে দেবার জন্যও সরব হয়েছিলেন। ২০০৯ সালে আবার তাঁর দল তাঁদের নির্বাচনী ম্যানিফিয়েস্টোতে ইংরেজি বন্ধ করে দেওয়ার কথা বলেছিল। তাঁদের দাবি ছিল এই ইংরেজি শিক্ষা ও কম্পিউটার শিক্ষা আনএমপ্লয়মেন্ট আরও বাড়িয়ে দেবে। আজ সেই লড়াকু রাজনীতিবিদের জীবনাবসান হল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications