Republic Day: জানুন প্রজাতন্ত্র দিবসের ইতিহাস, তাৎপর্য সম্পর্কে, এই বছরেই থিম কী, কীভাবে পালিত হবে এই দিনটি

প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেন দেশবাসী। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ইংরেজ শাসনের হাত থেকে দেশ স্বাধীন করেছিলেন দেশের বীর সেনারা। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়েছিল। তখন থেকেই পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়।

এই বিশেষ দিনের পেছনে অনেক ইতিহাস রয়েছে। যা হয়তো অনেকেরই অজানা। তাছাড়াও রয়েছে অনেক তাৎপর্য। জানেন এই বিশেষ দিনের তাৎপর্য সম্পর্কে। চলতি বছরেই বা কীভাবে পালিত হবে এই বিশেষ দিন।

republic day

  • ইতিহাস

১৯৪৭ সালের ৪ নভেম্বর সংবিধানের একটি আনুষ্ঠানিক খসড়া পেশ করা হয় গণপরিষদে। তারপর ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধানে তা গৃহীত হয়। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সেই সংবিধান গৃহীত হয় চূড়ান্ত ভাবে। তারপর ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বাস্তবায়িত হয় ভারতের সংবিধান। আর তারপর থেকে এদিনে পালিত হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস।

  • কেন এদিনেই পালন করা হয়

১৯৩০ সালের ২৬ জানুয়ারি পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে, ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করে। দেশের স্বাধীনতা আন্দোলনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলা চলে। দেশে স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট পালন করা হয়। কারণ এই বিশেষ দিনে ব্রিটিশ শাসন থেকে ভারতবাসী মুক্তি পেয়েছিল। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। কারণ, সংবিধানের সহযোগিতায় একটি গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল।

  • কারা উপস্থিত থাকেন

প্রতিবছর এই দিনটিতে দিল্লির কর্তব্যরত পথে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থাকেন দেশের বিমানবাহিনী থেকে নৌবাহিনী ও সেনাবাহিনীর সৈনিকরাও উপস্থিত থাকেন। তাছাড়া থাকেন আর্মি, নেভি, এয়ার ফোর্সের বিভিন্ন রেজিমেন্টরা।

  • চলতি বছর বিশেষ অতিথি হিসাবে কে আসছেন

চলতি বছর ভারতে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করবেন দেশবাসী। শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে। চলতি বছর কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত। প্রতিরক্ষা মন্ত্রী রাজেশ কুমার সিং জানিয়েছেন, ইন্দোনেশিয়া থেকে ১৬০ জন সদস্যের মার্চিং কন্টিনজেন্ট ও ১৯০ জন সদস্যের ব্যান্ডবাহিনী এবার দিল্লির কর্তব্যরত পথে এবার সেনাবাহিনীর সঙ্গে প্যারেডে অংশগ্রহণ করবেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

৯০ মিনিটের কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। কুচকাওয়াজের আয়োজন সকাল ১০ টা থেকে শুরু হবে। এই প্যারেড অংশ নেবেন আধা সামরিক বাহিনী, সেনা বাহিনী, এন সি সি ও এন এস এস –সহ আরও অনেকে।

  • কী কী সুবিধা পাওয়া যাবে

কড়া নিরাপত্তায় ঘেরা থাকবে রাজধানী। যে সকল ব্যক্তি এই অনুষ্ঠানে আমন্ত্রতিত তাদের মেট্রো পরিষেবা একদম ফ্রি থাকবে। এই বছর আমন্ত্রিত ব্যক্তিদের কনট প্লেস ও জওহরলাল নেহরু স্টেডিয়ামের পার্কিং এলাকায় গেট ১৪ ও ১৫ তে গাড়ি পার্ক করার অনুমতি দেওয়া হয়েছে। থাকবে শাটেল পরিষেবাও। সকাল ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলবে এই পরিষেবা। দর্শনার্থীদের জন্য জন্য সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। থাকছে টয়লেট পরিষেবা থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

  • থিম কী

চলতি বছর প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে ' স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ’এই থিম ভারতের ঐতিহ্য, ও অগ্রগতিকে তুলে ধরবে। তিনশো জন সাংস্কৃতিক শিল্পী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাবেন। তাছাড়াও সেই শিল্পীরা তাঁদের নৈপূণ্য ও দক্ষতা ফুটিয়ে তুলবেন। লোক নৃত্য, ধ্রুপদী নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক, যন্ত্রসংগীত প্রাধ্যন্য পাবে। কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী ৩০০ জন শিল্পী 'সারে জাহান সে আচ্ছা' বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করবেন।

  • প্যারেডে কারা অংশ নেবে

এই বছর দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করবে। তারমধ্যে নাম রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদর নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+