করোনায় ট্রেন ফেরি! রেলযাত্রার আগে গাইডলাইনগুলি জেনে নিন অবশ্যই
করোনায় ট্রেন ফেরি! রেলযাত্রার আগে গাইডলাইনগুলি জেনে নিন অবশ্যই
দীর্ঘদিন পর ফের একবার পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় রেল। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন তা বন্ধ ছিল। ফের তা খুলে দেওয়া হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা মানুষ ঘরে ফিরতে পারবেন। অনেকে প্রয়োজনে দূরে যাত্রা করতে পারবেন। তবে করোনা পরবর্তী পরিস্থিতিতে যাত্রা সহজ হবে না। আর সেদিকে তাকিয়েই ভারতীয় রেল কিছু নিয়ম বিধি চালু করেছে যা এই পরিস্থিতিতে মেনে চলা অবশ্যক। একনজরে দেখে নেওয়া যাক, কী বলছে ভারতীয় রেল।

নির্দেশ দেবে রেল
ট্রেন চলাচলের নির্দেশ দেবে ভারতীয় রেল মন্ত্রক এবং তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শুরু হবে। ট্রেনের সূচি, বুকিং এর নিয়ম, যাত্রীদের প্রবেশ, চলাফেরা এবং কোচ পরিষেবার বিভিন্ন দিকগুলি জানিয়ে দেওয়া হবে ভারতীয় রেলের তরফে।

কনফার্ম ই-টিকিট থাকবে
যে সমস্ত যাত্রীদের কনফার্ম ই-টিকিট থাকবে একমাত্র তারাই স্টেশনে ঢুকতে পারবেন এবং যাত্রা করতে পারবেন।

ই টিকিট লাগবে
যাত্রীদের চলাফেরা, এমনকী রেলের ড্রাইভারদের চলাফেরার ক্ষেত্রেও কনফার্ম ই টিকিট লাগবে।

যাত্রীদের স্ক্রিনিং
সমস্ত রেলস্টেশনে যাত্রীদের স্ক্রিনিং করা হবে। এবং উপসর্গহীন যাত্রীদেরই শুধু ট্রেনে চাপতে দেওয়া হবে।

স্যানিটাইজার দেওয়া হবে
সমস্ত যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে স্টেশনের এবং রেলের কামরার এন্ট্রি ও এক্সিট পয়েন্টে।

মাস্ক আবশ্যক
সমস্ত যাত্রীদের মাস্ক পড়ে থাকতে হবে স্টেশনে ঢোকার সময়, ট্রেনে ওঠার সময় এবং পুরো যাত্রার সময়।

সামাজিক দূরত্ব
ট্রেনে ওঠা ও সফরের সময় প্রত্যেক যাত্রীকে সামাজিক দূরত্ব বিধি অবশ্যই মেনে চলতে হবে।

নয়া বিধি লাগু
ভারতীয় রেলের তরফে রেলের কর্মী ও যাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি লাগু করা হয়েছে।

রাজ্যের বিধি পালন
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীদের সেই রাজ্যের যে স্বাস্থ্যবিধি রয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।












Click it and Unblock the Notifications