হিমাচল প্রদেশে নির্বাচন ঘোষণা হল, কেন হল না গুজরাতে জেনে নিন
হিমাচল প্রদেশে নির্বাচন ঘোষণা হল, কেন হল না গুজরাতে জেনে নিন
ইলেকশন কমিশন শুক্রবার হিমাচল প্রদেশে নির্বাচনের নির্ঘন্ট ঠিক করেছে। অনেকেই ভেনেছিলেন দুই রাজ্যতে অর্থাৎ গুজরাতের সঙ্গে ভোট হবে হিমাচল প্রদেশে। কিন্তু দেখা গেল নির্বাচন হচ্ছে শুধু হিমাচল প্রদেশে। গুজরাতের যে নির্বাচন তার দিনক্ষণ ঘোষনা করা হয়নি।

উঠেছে প্রশ্ন
প্রেস কনফারেন্সে সংবাদ মাধ্যমকে নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার বলেন হিমাচল প্রদেশে একটি ফেসেই ভোট হবে। যা অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। নির্বাচনের গননা করে ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। এর জন্য সংবাদ মাধ্যম নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করে যে কেন হিমাচলের সঙ্গে গুজরাতের ভোট হচ্ছে না?

কী বলছে কমিশন?
ইলেকশন কমিশন বলছে যে, আবহাওয়া নির্বাচন এক জায়গায় করার অন্যতম কারণ। আসলে এই সময়ে হিমাচলে প্রচুর ঠান্ডা পড়ে। সেখানে নির্বাচন করতে গেলে অনেক পুলিশ এবং আনুষঙ্গিক অনেক কিছুর প্রয়োজন। এক জায়গায় ভালোভাবে নির্বাচন করতে গিয়ে অপর জায়গায় ভালোভাবে সবকিছু দেওয়া যাবে না তেমন ভাবে নির্বাচন করতে চাইছে না কমিশন। সব দিক দেখে এক রাজ্যের নির্বাচনের সঙ্গে অন্য রাজ্যে ৪০ দিনের ফারাক হবে দুই রাজ্য সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ অনুযায়ী।

নতুন ব্যাপার নয়
কমিশন বলছে এটা নতুন কিছু ব্যাপার নয়। ২০১৭ সাল থেকে এটাই হয়ে আসছে। সেবারেও এই দুই রাজ্যের নির্বাচনের তারিখ আলাদা ঘোষণা করা হয়েছিল। এবারেও তাই হল।
নির্বাচন কমিশন প্রধান দুই রাজ্যে যান, সেখানকার অফিসারদের সঙ্গে কথা বলেন। প্রস্তুতি কেমন আছে তো শোনেন। রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে খোঁজ নেন।

পাঁচ বছরের আগের নির্বাচনের তারিখ
২০১৭ সালে হিমাচল প্রদেশে নির্বাচন ঘোষণা হয়েছিল ১৩ অক্টোবর। গুজরাতে নির্বাচন ঘোষণা হয়েছিল ২৫ অক্টোবর।
হিমাচল প্ৰদেশে নির্বাচন হয় ২০১৭ সালে ৯ নভেম্বর। গুজরাতে দুই দফায় ভোট হয়েছিল। ভোট হয়েছিল ৯ ও ১৪ ডিসেম্বর। যদিও দুই রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছিল একইসঙ্গে। ফল বেরিয়েছিল ১৮ ডিসেম্বর।
অবাধ এবং সুষ্ঠ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর এরপরেই শুধু হরিয়ানার জন্যেই ভোটের দিন ঘোষণা করা হয়। ঘোষণা মতো আগামী ১২ নভেম্বর ভোট হবে ওই রাজ্যে। প্রথম দফাতেই এই ভোট হবে। তবে ভোট গণনা হবে আগামী ৮ ডিসেম্বর। সে রাজ্যে নির্বাচন করতে সবরকম ভাবে প্রস্তুত কমিশন।
কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে আজ শুক্রবার সে রাজ্যে নির্বাচন বিধি লাঘু হয়ে গেল। তবে এদিন মোদী- শাহের রাজ্য গুজরাটেও ভোটের দিন ঘোষণা করার কথা ছিল। কিন্ত্য তা হয়নি। তবে জানা যাচ্ছে, এই বছরের একেবারে শেষে গুজরাটে ভোট হতে পারে।
আর সেদিকে তাকিয়ে আর কয়েকদিন পরেই সে রাজ্যের ভোটের নির্ঘণ্ট কমিশন ঘোষণা করতে পারে। তবে এক দফাতে ভোট হলেও বেশ কিছু বিষয়কে মাথায় রাখার কথা বলা হয়েছে কমিশনের তরফে। বিশেষ করে পোস্টাল ব্যালোটে ভোট হবে। করোনা আক্রান্তরাও এবার ভোট দিতে পারবেন। তবে দিনের শেষে।












Click it and Unblock the Notifications