নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন একনজরে

এনআরসি নিয়ে একরাশ আলোচনা, ভাবনা ও শঙ্কার মধ্যেই এবার সামনে এসেছে নাগরিকত্ব সংশোধনী বিল। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় বিলের সংশোধনী ইতিমধ্যে পাশ হয়ে গিয়েছে। এবারের শীতকালীন অধিবেশনেই বিল সংসদে পেশ হবে। এবং তা পাশ করানোর আপ্রাণ চেষ্টা করবে সরকার। এই বিল পাশ করানো নরেন্দ্র মোদী সরকারের অন্যতম অ্যাজেন্ডা বলেই ঘোষিত হয়ে রয়েছে। অন্যদিকে অনেক বিরোধীপক্ষ এর বিপক্ষে সরব হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক নাগরিকত্ব সংশোধনী বিলটি কী এবং একে ঘিরে কোন কোন বিষয়গুলি ক্রমান্বয়ে আবর্তিত হচ্ছে।

নাগরিকত্ব সংশোধনী বিল কী

নাগরিকত্ব সংশোধনী বিল কী

নাগরিকত্ব সংশোধনী বিলে ছটি ধর্ম যেমন - হিন্দু, খ্রিষ্টান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যারা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে থেকে পালিয়ে এসে এদেশে আশ্রয় নিয়েছেন। এক্ষেত্রে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধনী এনে এই ধরনের অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

সরকার কী বলছে

সরকার কী বলছে

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে বলেছেন যে এই বিলটি পাস করাতে কেন্দ্র সরকার বদ্ধপরিকর। ঠিক যেভাবে সংবিধানের ৩৭০ ধারাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক সেভাবেই এই বিলটিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। প্রতিবেশী দেশগুলিতে সেদেশের সংখ্যালঘুদের ওপর নানা অত্যাচার করা হচ্ছে। যার ফলে তারা ভারতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এদেরকেই এবার মোদী সরকার ভারতের নাগরিকত্ব দেবে।

বিরোধীরা কী বলছে

বিরোধীরা কী বলছে

এই ইস্যুতে সরকারকে একযোগে আক্রমণ করেছে বিরোধী দলগুলি ও এদেশে সংখ্যালঘু বিভিন্ন সংগঠন। কারণ এই বিলে মুসলমানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি। যা সংবিধানের মূলনীতির পরিপন্থী বলে তাঁরা দাবি করেছেন। কারণ সংবিধানে ধর্মের ভিত্তিতে নাগরিকদের ভেদাভেদের কথা বলার নেই। ফলে ডিএমকে, তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, বাম দলগুলি, বিজু জনতা দল, অসম গণ পরিষদের মতো দল এর বিরোধিতা করেছে। তবে অন্যদিকে বিজেপি সরকার অকালি দল, এআইএডিএমকে মতো দলের সমর্থন পাবে বলেই আশা করা হচ্ছে।

কেন্দ্র কী বিল পাস করতে সমর্থ হবে

কেন্দ্র কী বিল পাস করতে সমর্থ হবে

লোকসভায় বিজেপি বিরোধিতা মুখে পড়লেও বিল পাস করাতে কোনও অসুবিধা হবে না। কারণ সংসদের নিম্ন কক্ষে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে রাজ্যসভায় বিল পাস করাতে হবে বিজেপিকে। এবং সেক্ষেত্রেও এআইএডিএমকে মতো দলগুলির সমর্থন প্রয়োজন হবে।

কেন উত্তর-পূর্বের রাজ্যগুলি বিলের বিরোধিতা করছে

কেন উত্তর-পূর্বের রাজ্যগুলি বিলের বিরোধিতা করছে

নাগরিকত্ব সংশোধনী বিল দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভয়ের সঞ্চার করেছে। মনে করা হচ্ছে বিদেশি উদ্বাস্তুদের এই বিল মোতাবেক নাগরিকত্ব দেওয়া হলে উত্তর-পূর্বের রাজ্যগুলির যে সামাজিক ও জাতিগত সত্ত্বা রয়েছে তা নষ্ট হবে। তবে সরকার সেসব দিক ভাবনা চিন্তা করেই বিলটি পাস করাতে পারবে বলে মনে করা হচ্ছে।

কেন অসম গণ পরিষদ এই বিলের বিরুদ্ধে

কেন অসম গণ পরিষদ এই বিলের বিরুদ্ধে

গত বছরের জানুয়ারিতে বিজেপির সঙ্গে অসম গণ পরিষদ এনডিএ থেকে বেরিয়ে যায়। পুরনো বিলটি পাশ করানোর পর ২০১৬ সালে বিজেপি বিলটি লোকসভায় পেশ করেছিল। তবে তা খারিজ হওয়ার পর অসম গণপরিষদ এনডিএ জোটে ফেরত আসে। ফের একবার বিলটি পেশ হতে চলেছে সরকার এবং অসম গণ পরিষদ এর বিরোধিতায় নেমেছে। তাঁদের বক্তব্য, আমাদের সত্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। কারণ লক্ষ লক্ষ অবৈধ উদ্বাস্তুকে আমরা বের করে দিতে পারব না। এবং বাংলাদেশ সরকার তাদের ফেরত নেবে না। আর এই কথা বলেই অসম গণ পরিষদ বিলের বিরোধিতায় সরব হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+