অটল বিহারী বাজপেয়ীর বাঙালি কন্যা ও পরিবার সম্পর্কে জানেন কি
বাঙালি মেয়ে নমিতা ভট্টাচার্যকে দত্তক নেন অটল বিহারী বাজপেয়ী।
অটল বিহারী বাজপেয়ী অবিবাহিত ছিলেন। সারা জীবন রাজনীতির কাজ করে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তবে সংসার না করলেও সুন্দর পরিবার ছিল বাজপেয়ীর। বাঙালি মেয়ে নমিতা ভট্টাচার্যকে দত্তক নেন তিনি। এই নমিতা ছিলেন বাজপেয়ীর কলেজের বন্ধু রাজকুমারী কউলের কন্যা।

এভাবেই বাঙালি কন্যার নাম জড়িয়ে গিয়েছে অটল বিহারী বাজপেয়ীর জীবনে। নমিতা বড় হয়ে বিয়ে করেন রঞ্জন ভট্টাচার্যকে। তাঁকে এক কন্যাও রয়েছে, নাম নীহারিকা।
কউল পরিবার ও বাজপেয়ীর পরিবারের সম্পর্ক বহুযুগের। রাজকুমারী ও অটলজী রানি লক্ষ্মী বাঈ কলেজ থেকে বন্ধু ছিলেন। রাজকুমারীর স্বামী ব্রিজ নারায়ণ কউলের প্রয়াণের পর বাজপেয়ী তাঁর পরিবারকে পাশে থেকে সাহায্য করেছেন।
বাজপেয়ী সর্বপ্রথম ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হন। তারপরে ফের ১৯৯৮-১৯৯৯ সালে পরপর দুবার প্রধানমন্ত্রিত্ব করেন। ২০০৯ সালে প্রত্যক্ষ রাজনীতি থেকে শারীরিক কারণে বাজপেয়ী অবসর নেন।
গত ৯ সপ্তাহ ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এদিন বিকেল ৫টা ০৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতরত্ন বাজপেয়ীর প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications