Kishtwar Terror Attack: কালো কাপড়ে বাঁধা চোখ, ছড়িয়ে দেহ! কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলা করে ছবি দিল জঙ্গিরা
Kishtwar Terror Attack: নতুন করে ফের উত্তপ্ত ভূস্বর্গ! অপহরণ করে দুই গ্রাম রক্ষা গার্ডের (Village Defence Guards) সদস্যকে খুন করল জঙ্গিরা। মৃত দুই ব্যক্তির নাম নাজির আহমেদ এবং কূলদীপ কুমার বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি জম্মু-কাশ্মীরের কিশতওয়ার (J&K's Kishtwar) এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। লাগাতার জঙ্গি হামলার ঘটনায় নতুন করে আতঙ্কের জন্ম নিয়েছে ভূস্বর্গে।ইতিমধ্যে এই ঘটনার দায় নিয়েছে জইশ-ই-মহম্মদ (Jaish-e Mohammad) এর শাখা সংগঠন "Kashmir tigers,"। জঙ্গি সংগঠনের তরফে বেশ কয়েকটি ছবিও সামনে আনা হয়েছে (Kishtwar Terror Attack) ।

যেখানে দেখা যাচ্ছে, চোখ বাঁধা, রক্তাত্ব অবস্থায় দুজনের দেহ পরে রয়েছে। প্রকাশ্যে আসা ছবি দেখে দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে দেহগুলি উদ্ধার করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু-কাশ্মীর জুড়েন (Jammu-Kashmir)।
সেনাবাহিনীর পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশকেও সতর্ক করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে যৌথ তল্লাশি ((Kishtwar Terror Attack)। ড্রোনের সাহায্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। জানা যাচ্ছে, গ্রাম রক্ষা গার্ডের (Village Defence Guards) দুই সদস্যই জম্মু-কাশ্মীরের কুন্তওয়াড়া (Kuntwara village) গ্রামের বাসিন্দা।
অপহরণ করে দুজনকে একেবারে নৃশংস ভাবে খুন করে জঙ্গিরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন।
মুখ্যমন্ত্রী লেখেন, দুই গ্রাম রক্ষা গার্ডের (Village Defence Guards) সদস্যকে যেভাবে হত্যা করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। এই ধরনের বর্বর হিংসার ঘটনায় জম্মু-কাশ্মীরের শান্তি বারবার বিঘ্নিত হচ্ছে। জানা গিয়েছে, ঘটনাকে কড়া ভাবে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ইতিমধ্যে সে রাজ্যের পুলিশ প্রশাসনের তরফে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছে। পাশে থাকার বার্তা দিয়েছে।
কিন্তু গত কয়েকমাসে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ভূস্বর্গে। কখনও সেনাবাহিনীর কনভয় তো কখনও ভিন রাজ্য থেকে জম্মু-কাশ্মীরে যাওয়া শ্রমিকদের টার্গেট করছে জঙ্গিরা ( Terror Attack) । বেশ কয়েকটি হামলায় একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বারবার এই ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রকও। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের ঞ্জিরাপত্তা নিয়ে কয়েক দফায় বৈঠক সেরেছেন অমিত শাহ (Amit Shah)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications