কৃষক আন্দোলনের সভা বদলে গেল বিজেপি বিরোধী মহাজোটের মঞ্চে

কেন্দ্রের বিরুদ্ধে কয়েক দফা দাবি জানিয়ে প্রতিকার চেয়ে বিক্ষোভ দেখাতে দিল্লির রাজপথে নেমেছিল বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকের দল।

কেন্দ্রের বিরুদ্ধে কয়েক দফা দাবি জানিয়ে প্রতিকার চেয়ে বিক্ষোভ দেখাতে দিল্লির রাজপথে নেমেছিল বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকের দল। সেই আন্দোলেনর মূল উদ্যোক্তা ছিল বাম কৃষক সংগঠনগুলি। তার সঙ্গে জুড়েছিল বিভিন্ন স্বেচ্ছ্বাসেবি সংগঠনগুলি। আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপি বিরোধী মঞ্চের নেতাদেরও। ফলে সবমিলিয়ে কৃষক আন্দোলনের সভা বিরোধী মহাজোটের মঞ্চ হয়ে উঠল বকলমে।

এদিন এক মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, এনসিপি নেতা শরদ পাওয়ার, এনসি নেতা ফারুক আবদুল্লা, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

রাহুল বলেন, মোদীজি ন্যূনতম দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পুরোটাই ফাঁকা আওয়াজ। যদি শিল্পপতিদের ঋণ মাফ করা যায় তাহলে কৃষকদের ঋণও মাফ করা যায়। আমরা কৃষকদের সঙ্গে রয়েছি।

কৃষক আন্দোলনের মঞ্চে কেজরিওয়াল বলেন, আর পাঁচ মাস বাকী। আমি চাই কেন্দ্র সরকার স্বামীনাথন রিপোর্ট বলবৎ করুক। নাহলে ২০১৯ সালে এই কৃষকরাই সুদে-আসলে সবকিছু বুঝিয়ে দেবে।

যন্তর-মন্তরে কৃষক আন্দোলনের মঞ্চে উপস্থিত থেকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ব্যাপক আক্রমণ করেন। কেন্দ্র কৃষকবিরোধী বলেও তোপ দাগেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+