'দেশের বিরুদ্ধে গেলে কড়া মূল্য চোকাতে হবে', হুঁশিয়ারি আইনমন্ত্রী রিজিজুর

বিচারব্যবস্থার অংশ থাকা প্রাক্তন বিচারক-বিচারপতিদের নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, বেশ কিছু অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিরা ভারত বিরোধী শিবিরের অংশ ছিলেন। যারা বিচার ব্যবস্থাকে সরকারের বিরুদ্ধে কাজে লাগাছিলেন। এবং এখানেই না থেমে তিনি বলেছেন, যারা দেশের বিরুদ্ধে গিয়েছেন তাদের কড়া মূল্য চোকাতে হবে।

দেশের বিরুদ্ধে গেলে কড়া মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি আইনমন্ত্রী রিজিজুর

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু বিচারপতিদের একাংশকে কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, বিরোধী দলগুলির মতো অবসরপ্রাপ্ত বিচারকদের একটি অংশ বিচারব্যবস্থাকে সরকারের বিরুদ্ধে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন।

বিচারকেরা কোনও দলের সদস্য নন। তাহলে কীভাবে তাঁরা এমন কাণ্ড ঘটাতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, রাষ্ট্রের বিরুদ্ধে গেলে সবাইকে কড়া মূল্য চোকাতে হবে।

কলেজিয়াম সিস্টেম প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। যতদিন কলেজিয়াম সিস্টেম রয়েছে, ততদিন তা মেনে চলতে হবে। বিচারপতিদের নিয়োগ কখনই জুডিশিয়াল অর্ডার মেনে করা সম্ভব নয়। প্রশাসনিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

ভারতের সংবিধানও সরকারকে এই বিষয়ে ক্ষমতা প্রদান করেছে বলে মনে করিয়ে দিয়েছেন আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এর পাশাপাশি ব্রিটেনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন তারও কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। সেই বক্তব্যকে দেশবিরোধী বলতেও ছাড়েননি।

রাহুল সম্প্রতি বিদেশে গিয়ে কেন্দ্রীয় শাসক দলের সমালোচনা করে বলেন, বিরোধীদের দেশে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। তারই বিরোধিতা করে রিজিজু বলেছেন, যে ব্যক্তি সবচেয়ে বেশি বক্তব্য রাখেন, তিনিই বলছেন, তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। এই ধরনের বক্তব্য কখনই মেনে নেওয়া যায় না বলে কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু মত দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+