লন্ডন পালানোর ছক! অমৃতসর বিমানবন্দরে আটক খালিস্তানি নেতা অমৃতপালের স্ত্রী
খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের খোঁজে চলছে তল্লাশি! আর এর মধ্যেই বড় সাফল্য। দেশ ছাড়ার আগেই আটক খালিস্তানি নেতার স্ত্রী কিরণদ্বীপ কৌর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমৃতসর বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়েছে।
দীর্ঘ কয়েকদিন ধরেই অমৃতপালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পাঞ্জাব পুলিশের একটি বিশেষ দল। ইতিমধ্যে দেশের একাধিক জায়গাতে খোঁজ চালানো হয়েছে। কিন্তু বড় কোনও সাফল্য এখনও আসেনি। বারবারই পুলিশের চোখকে ধুলো দিয়ে সে পালিয়ে যাচ্ছে।

বিভিন্ন চেহারার আড়ালে সে একের পর এক জায়গাতে পালিয়ে বেড়াচ্ছে। যদিও গত কয়েকদিনে খালিস্তানি নেতার একাধিক ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। আর সেই সুত্র ধরেই এবার বড় পদক্ষেপ পাঞ্জাব পুলিশের। জানা যাচ্ছে, অমৃতসর বিমানবন্দর থেকে খালিস্তানি নেতার স্ত্রী কিরণদ্বীপ কৌরকে আটক করা হয়েছে। লন্ডনে পালানোর চেষ্টা করছিলেন কিরণদ্বীপ।
আর সেই খবর আসতেই গোটা বিমানবন্দর কার্যত ঘিরে ফেলা হয়। এমনকি বিমানবন্দরের মধ্যে থাকা নিরাপত্তা কর্মীদেরও অ্যালার্ট করা হয়। সেই মতো একেবারে হাতেনাতে খালিস্তানি নেতা অমৃতপালের সিংয়ের স্ত্রীকে আটক করা হল বলে জানা গিয়েছে।
যদিও পুলিশের আরও একটি সুত্রের দাবি, পাঞ্জাব পুলিশ কিরণদ্বীপকে এখনও আটক করেননি। Immigration department-তাঁকে আটক করেছে। বিমানবন্দরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এরপর ওই মহিলাকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
UPDATE | Amritpal Singh's wife Kirandeep Kaur has not been detained yet clarify Punjab Police source but is being questioned by the Immigration department, more details awaited. https://t.co/kQO3qPhzy8
— ANI (@ANI) April 20, 2023
তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্মিংহামে পালানোর চেষ্টা করছিলেন কিরণ। আর সেই কারণেই অমৃতসর বিমানবন্দরে পৌঁছে ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কিরণদ্বীপের আটকের খবরের পরেই পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।
তবে কিরণদীপকে হাতে পেলে রহ্স্যের অনেক জট খুলে যাবে বলে মনে করা হচ্ছে। এমনকি তাঁকে জেরা করে খালিস্তানি নেতা অমৃতপালের খোঁজ পাওয়া যেতে পারে বলেও মনে করা হচ্ছে। এমনকি জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত তথ্যও উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, খালিস্তানি নেতা অমৃতপাল এই মুহূর্তে ভারতে মোস্ট ওয়াটেন্ড। তাঁর একাধিক ঘনিষ্ঠকে গ্রেফতার করার পরেই একের পর এক চাঞ্চল্যকর নথি এসে পাঞ্জাব পুলিশের হাতে। এমনকি প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে বলেও খবর। এমনকি উদ্ধার হয়েছে টাকাও।












Click it and Unblock the Notifications