Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কংগ্রেসে আরও ধাক্কা! এক প্রভাবশালী নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর যোগদান বিজেপিতে

বৃহস্পতিবার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২৪ ঘন্টার মধ্যে এবার এক বর্ষীয়ান নেতাকে নিয়ে দল ভারী করল বিজেপি। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি।

২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্য গঠনের আগে কিরণ কুমার রেড্ডি অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। দলের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ায় গতমাসে তিনি কংগ্রেস থেকে পদত্যাগও করেছিলেন। প্রসঙ্গত তিনি ২০১৪-তেও কংগ্রেস ছেড়েছিলেন। সেই সময় তিনি জয় সমকীয়ন্ধ্র গঠন করেন। যদিও সেই দল নির্বাচনে প্রভাব ফেলতে ব্যর্থ হয়। তিনি ২০১৮-তে কংগ্রেসে যোগ দেন।

কিরণ কুমার রেড্ডি

কিরণ কুমার রেড্ডি এমন একটা সময় বিজেপিতে যোগদান করলেন, যেখানে অন্ধ্রপ্রদেশে পরের বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে। অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে ক্ষমতার লড়াই ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে তেলেগু দেশম পার্টির। যেখানে কংগ্রেস কিংবা বিজেপির শক্তি অনেকটাই কম। তবে বিজেপি সেখানে তৃতীয় বিকল্প হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

৬২ বছর বয়সী এই নেতা অনেকদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। তবে তাঁর বিজেপিতে যোগদানে একাধিক জল্পনা তীব্র হয়ে উঠেছে। বিজেপি তাঁকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করতে পারে। কিরণ কুমার রেড্ডির বিজেপিতে যোগদানে রায়ালসীমা এলাকায় বিজেপি শক্তিশালী হবে বলেই মনে করছে সেখানকার রাজনৈতিক মহলের একাংশ।

কিরণ কুমার রেড্ডি

এদিন দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে কিরণ কুমার রেড্ডিকে স্বাগত জানান কেন্দ্রীয় নেতারা। বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে কিরণ কুমার রেড্ডি বলেন, তিনি কখনও কল্পনা করেননি যে কংগ্রেস ছাড়তে হবে। এদিন তিনি বলেন. উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থানকে সমর্থন করেন। সেই কারণে বিজেপিতে যোগদান।


বৃহস্পতিবার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি বিজেপিতে যোগ দেন। বৃহস্পতিবার বিকেলে একে অ্যান্টনি জানিয়েছিলেন, ছেলের বিজেপিতে যোগদানের তিনি কষ্ট পেয়েছেন। এই সিদ্ধান্ত ভুল বলেও জানিয়েছিলেন তিনি। একে অ্যান্টনি জানিয়েছিলেন, তিনি আমৃত্যু কংগ্রেসেই থাকবেন। পাশাপাশি তিনি নেহরু পরিবারের প্রশংসাও করেছিলেন।

অনিল অ্যান্টনি ছিলেন কেরল প্রদেশ কংগ্রেসের ডিজিটাল মিডিয়া সেলের প্রধান। বিবিসির তথ্য চিত্রে মোদীর সমালোচনা নিয়ে তাঁর সঙ্গে দলের মতবিরোধ। আদর্শের ভিন্নতার কারণেই তাঁর বিজেপিতে যোগদান বলে জানিয়েছিলেন অনিল। আগের মতোই বাবার প্রতি শ্রদ্ধা থাকবে বলেই জানিয়েছিলেন অনিল।

তবে একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনির বিজেপিতে যোগদান নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএম বলেছেন, এই যোগদান হল, কংগ্রেসের সফট হিন্দুত্বের নমুনা। বিষয়টি নিয়ে কংগ্রেসের ভাবার সময় এসেছে বলেও জানায় সিপিআইএম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+