কুলভূষণের মা ও স্ত্রীকে এমনই ভাবে হেনস্থা পাকিস্তানের মিডিয়ার

কুলভূষণ যাদবের মা ও স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগ। পাকিস্তানি মিডিয়ার বিরুদ্ধে এমনটাই অভিযোগ পরিবারের। মা ও স্ত্রীর সামনে কুলভূষণকে 'খুনি পুত্র' বলেও সম্বোধন করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।

কুলভূষণ যাদবের মা ও স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগ। পাকিস্তানি মিডিয়ার বিরুদ্ধে এমনটাই অভিযোগ পরিবারের। মা ও স্ত্রীর সামনে কুলভূষণকে 'খুনি পুত্র' বলেও সম্বোধন করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।

কুলভূষণের মা ও স্ত্রীকে এমনই ভাবে হেনস্থা পাকিস্তানের মিডিয়ার

পাকিস্তানের মিডিয়ার তরফে কুলভূষণের স্ত্রী চেতনকূল যাদবকে প্রশ্ন করা হয়, আপনার স্বামী হাজারো পাকিস্তানির রক্ত নিয়ে হোলি খেলেছেন, এর সম্পর্কে কী বলবেন।

কুলভূষণের মা অবন্তী যাদবকে প্রশ্ন করা হয়, খুনি পুত্রের সঙ্গে কথা বলার পর কী রকম মনে হচ্ছে আপনার।

কাঁচের পর্দার মাধ্যমে ইন্টারকমে কুলভূষণের সঙ্গ কথা বলে বেরিয়ে পাকিস্তানের বিদেশ দফতরের অফিসের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কুলভূষণের মা ও স্ত্রীকে। সেই সময়েই এই ধরনের মৌখিক হেনস্থার ঘটনা ঘটে।

পাকিস্তানে কুলভূষণ যাদবের পরিবারকে হেনস্থা নিয়ে সরব হয়েছে ভারত। কুলভূষণের সঙ্গে দেখা করার আগে তাঁদের ধর্মীয় প্রমাণও সরিয়ে রাখতে বলা হয়। মঙ্গলসূত্র, টিপ, চুড়ি খুলে ফেলতে বাধ্য করে পাকিস্তানের আধিকারিকরা। কুলভূষণের স্ত্রীর জুতোও পাকিস্তান ফেরত দেয়নি বলে অভিযোগ করেছে ভারত।

পাকিস্তানি মিডিয়ার দ্বারা কুলভূষণের স্ত্রী ও মা-কে হেনস্থা ঘটনা নিয়ে সরব হয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপত্র রাভিস কুমার। কুলভূষণের স্ত্রী ও মা-র কাছাকাছি বারবার যেতে দেওয়া হয়েছে পাকিস্তানের মিডিয়াকে। তাঁদেরকে হেনস্থাও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+