স্ত্রীয়ের লাথি খেয়ে ছাদ থেকে ছিটকে আশঙ্কাজনক অবস্থায় স্বামী

বিজয়নগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম অমিত। অভিযুক্ত স্ত্রীয়ের নাম পূজা (৩০)। সোমবার দুপুর ১২ টা নাগাদ ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন অমিত। পূজা আচমকা ছাদে আসেন। পূজা স্বামীকে সন্দেহ শুরু করে ঝগড় শুরু করেন। এরপর রাগের মাথায় স্বামী অমিতকে ধাক্কা দেন পরে অমিতের পশ্চাদদেশে লাথি মারেন। সেই লাথির আঘাতেই ছাদ থেকে ছিটকে ১২ ফুট নীচে রাস্তায় গিয়ে পড়েন অমিত।
এই ঘটনায় গুরুতর জখন হন অমিত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এমএমজি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আধিকারিকদের কথায় হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে অমিতের জীবন সংকট কেটেছে। তবে এখনও তিনি নিজে থেকে উঠে বসতে বা চলাফেরা করতে পারছেন না। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে ফোন বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। মনে করা হচ্ছে এই ঘটনার পর থেকে পুলিশের ভয়েই গা ঢাকা দিয়েছেন পূজা।
পুলিশ জানিয়েছে, পূজার এই রাগের পিছনে আসল কী কারণ রয়েছে তা জানতে পারেনি পুলিশ। অমিত বয়ান দেওয়ার অবস্থায় এলে এই মামলা সংক্রান্ত অভিযোগ দায়ের করা হবে। এবং তারপরই চূড়ান্ত তদন্ত শুরু করা হবে। পুলিশ জানিয়েছে পূজা ও অমিতের তিন সন্তান রয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications