ভিসা জালিয়াতি মামলায় পুনরায় অভিযুক্ত খোবরাগাডে, গ্রেফতারি পরোয়ানা জারি

দেবযানীর বিরুদ্ধে অভিযোগ তিনি জাল ভিসা দাখিল করে ভারত থেকে পরিচারিকাকে নিয়ে এসেছেন। এমনকী, সেই পরিচারিকাকে ন্যূনতম বেতনও দেন না। এই মর্মে দেবযানীকে পুনরায় অভিযুক্ত দায়ের করে গ্রেফতারি পরোয়ানাও ইতিমধ্যে জারি করা হয়েছে। দেবযানীকে গ্রেফতার করা হলেই আদালতকে সে বিষয়ে আগাম জানানো হবে যাতে আদালত এই মামলায় নির্দিষ্ট সময় দিতে পারে।
কূটনীতিক রক্ষাকবচ থাকায় দুদিন আগে দেবযানীর মামলা খারিজ করে দেয় মার্কিন আদালত
মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা জজ উইলিয়াম পওলেকে একটি চিঠি লিখে প্রীত ভরারা জানিয়েছেন, এটা ধরেই নেওয়া হচ্ছে যে দেবযানী ভারতেই রয়েছেন। তাকে গ্রেফতার করা হচ্ছে কি না হলে, কখন তাকে গ্রেফতার করা হবে সে বিষয়ে আদালতকে বিস্তারিত জানাতে হবে।
দেবযানীর মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রীত ভারারার তরফে যে অভিযোগ পুনরায় তোলা হয়েছে তা হল ভিসা জালিয়াতি ও পরিচারিকা সঙ্গীতা রিচার্ডের ভিসা আবেদন নিয়ে মিথ্যা তথ্য। এই মর্মে ২১ পাতার অভিযোগ দায়ের করা হয়েছে। ম্যানহাটানের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।
গতবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডেকে গ্রেফতারের পর নগ্ন করে তল্লাশি চালানো হয়েছিল। এই গ্রেফতারির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। যে সময় চার্জ গঠন করা হয়েছিল, তখন তিনি কূটনীতিক রক্ষাকবচের আওতায় থাকায় অভিযোগই টিকে নি।
উল্লেখ্য, এদিকে দেবযানী মামলার পরই প্রশ্ন ওঠে প্রীত ভরারার ভূমিকা নিয়ে। মার্কিন মুলুকের সরকারি কৌঁসুলি প্রীত ভরারা বেছে বেছে ভারতীয়দের বিরুদ্ধে মামলা ঠুকছেন বলে দাবি করেছে প্রবাসী ভারতীয়দের একাংশ। উচ্চাকাঙক্ষী প্রীত ভরারা নাকি এভাবে মার্কিন প্রশাসনের নজর আকর্ষণ করে চাইছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications