জাতীয় খাবার হবে কি খিচুড়ি! অভিনব এই উদ্য়োগে নাম জড়াল বিখ্যাত শেফের

আগামী ৪ঠা নভেম্বর ওয়ার্ল্ড ফুট ইন্ডিয়া উৎসবে খিচুড়িকেই ভারতের ব্র্যান্ড হিসেবে তুলে ধরা হবে। একটি বিশালাকার কড়াইয়ে ৮০০ কেজি খিচুড়ি রান্না করবেন মাস্টার শেফ সঞ্জীব কাপুর।

ভারতের জাতীয় খাদ্য কী? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রধান খাদ্য বলতে ভাতই বোঝায়। কিন্তু এবার শীঘ্রই জাতীয় খাদ্যের ব্র্যান্ড পেতে চলেছে ভারত। আর তা হল খিচুড়ি। আগামী ৪ঠা নভেম্বর ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া উৎসবে খিচুড়িকেই ভারতের ব্র্যান্ড হিসেবে তুলে ধরা হবে। একটি বিশালাকার কড়াইয়ে ৮০০ কেজি খিচুড়ি রান্না করে রেকর্ড গড়ারও প্রস্তুতি তুঙ্গে।

জাতীয় খাবার হবে কি খিচুড়ি! অভিনব এই উদ্য়োগে নাম জড়াল বিখ্যাত শেফের

হাজার লিটারের এই কড়াইয়ের ব্যাস ৭ ফিট। এই খিচুড়ি যিনি রাঁধবেন, তিনিও যে সে কেউ নন। ভারতের মাস্টার শেফ সঞ্জীব কাপুর। বণিকসভা ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের উদ্যোগে তিন দিন ব্যাপি এই উৎসবের ব্র্যান্ড অ্য়াম্বাসাডর করা হয়েছে সঞ্জীব কাপুরকে। আর এই ৮০০ কেজি খিচুড়ি বিতরণ করা হবে ৬০ হাজার দুস্থ ও অনাথ শিশুদের মধ্যে।

কিন্তু এত খাবার থাকতে খিচুড়িই কেন। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল জানিয়েছেন, এত বড় দেশে নানা রকমের খাবার পাওয়া যায়। একেকটি প্রদেশে একেক রকম খাবার। কিন্তু উত্তর থেকে দক্ষিণ হোক বা পূর্ব থেকে পশ্চিম, খিচুড়ি হয় না এমন কোনও ধর্ম বা জাতির মানুষ এদেশে নেই। সেইসঙ্গে গরিব হোক বা বিত্তশালী, খিচুড়ি সব বাড়িতেই হয়। সেকারণেই খিচুড়িকেই জাতীয় খাদ্য ও ভারতের ব্র্যান্ড ফুড হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

সারা বিশ্বেপ সমস্ত ভারতীয় রেস্তোরাঁতেও যাতে খিচুড়ি পাওয়া যায়, সরকার তা নিয়েও বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+