কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক! খাড়গে-সনিয়াদের জোর তিন বিষয়ে
বছরের শেষের দিকে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তারপরে লোকসভা নির্বাচন। তার আগে সেপ্টেম্বরে হওয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের মধ্যে ঐত্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি, সিএলপি ও আইনসভায় দলের নেতা এবং এআইসিসির কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
চলতি বছর শেষ হওয়ার আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তারপরে সামনের বছরে রয়েছে লোকসভা নির্বাচন। খাড়গে যে তিন বিষয়ের ওপরে জোর দেন, তা হল প্রথমত দলের কাঠামো মজবুত করা, দ্বিতীয়ত দলাদলি ছেড়ে একসঙ্গে কাজ করা এবং তৃতীয়ত আগামী নির্বাচনের জন্য নিশ্চিত কৌশল তৈরি করে ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।

কংগ্রেস সভাপতি বলেন, দিনটি ঐতিহাসিক। ১৮৪৮ সালের এই দিনে হায়দরাবাদ স্বাধীনতা পেয়েছিল। নেহেরুদি এবং সর্দার প্যাটেল হায়দরাবাদকে মুক্ত করেছিলেন। এদিনের বৈঠক থেকে একটি দুনির্দিষ্ট বার্তার জন্য দেশ অপেক্ষা করছে। তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে সংবিধানকে বাঁচানো। চ্যালেঞ্জ হল এসসি, এসটি, ওবিসি, মহিলা, দরিদ্র ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা।
আগামী দু-তিন মাসের মধ্যে পাঁচটি রাজ্যে নির্বাচন হবে। জম্মু ও কাশ্মীরেও নির্বাচন হতে পারে। লোকসভা নির্বাচনের আর ছয়মাস বাকি নেই। তাই ভোটারদের সঙ্গে দলের নেতা-কর্মীদের সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে। তাঁদের প্রশ্নের উত্তর দিতে হবে। বিরোধীদের ছড়ানো মিথ্যার মোকাবিলা করতে হবে এবং ইস্যু ও তথ্যের ভিত্তিতে আমাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। বলেছেন খাড়গে।
সাম্প্রতিক সময়ে সনাতন ধর্ম নিয়ে অনেক আপত্তিকর মন্তব্যের মধ্যে নেতাদের অসংযত বিবৃতি এড়াতে পরামর্শ দিতে গিয়ে তিনি বলেছেন, অহং বা করতালির জন্য এমন কিছু করবেন না, যাতে দলের ক্ষতি হতে পারে। দলে শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান তিনি। খাড়গে আরও বলেছেন দেশের কথা মাথায় রেখে আমাদের প্রতিটি কাজকেই বড় করে দেখতে হবে।
খাড়গে বলেছেন, মুম্বইয়ে যখন ইন্ডিয়া ব্লকের বৈঠক হয়, সেই সময় মোদী সরকার ওয়ান নেশন, ওয়ান ইলেকশন নিয়ে একটি কমিটি গঠন করে। সেখানে ঐতিহ্য ভেঙে পূর্বতন রাষ্ট্রপতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বর্তমান ইস্যুগুলিতে চাপা দিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি উপস্থিত নেতাদের বলেন, সংবিধান ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছে কংগ্রেস। অতএব এটিকে বাঁচাতে হবে। কংগ্রেস সভাপতি বলেন, ২০২৪ সাল হল মহাত্মা গান্ধীর কংগ্রেস সভাপতি হওয়ার শতবর্ষ। বিজেপিকে ক্ষমতা থেকে সরানোই গান্ধীর প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন করা বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications