মোদীকে টেনে মৃত্যুর কথা বলেছিলেন খাড়গে, পাল্টা খোঁচা দিলেন অমিত শাহ!
জম্মু - কাশ্মীরের বিধানসভা নির্বাচন চলছে। আর তাই নিয়ে চড়ছে রাজ্য রাজনীতির পারদ। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে এবার বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কটাক্ষ করেছিলেন মল্লিকার্জুন খাড়্গে।
জম্মু-কাশ্মীরে সোমবার সভা করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। সেই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যা বলা হয়েছে, সেটি "আপত্তিকর এবং অসম্মানজনক"। এই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পাল্টা কংগ্রেস নেতার সমালোচনা করেছেন।

শাহ বলেছেন, বক্তৃতাটি ছিল "একটি তিক্ত বিরক্তির প্রদর্শন"। মল্লিকার্জুন খাড়গে অকারণে প্রধানমন্ত্রীকে তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে টেনে এনেছিলেন। যত দিন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন, তিনি মারা যাবেন না। এমনই বক্তব্য রেখেছিলেন কংগ্রেসের প্রাজ্ঞ নেতা!
তবে অমিত শাহ তাঁর "দীর্ঘ, স্বাস্থ্যকর জীবন" কামনা করেছেন। যাতে তিনি "২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত সৃষ্টি" দেখতে বেঁচে থাকতে পারেন। মল্লিকার্জুন খাড়গেকে ঘুরিয়ে খোঁচা দিয়েছেন তিনি। এদিন অমিত শাহ এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি বড় বার্তা দিয়েছেন।
শাহ লিখেছেন, গতকাল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর বক্তৃতায় একেবারে অস্বস্তিকর এবং অসম্মানজনক কথা বলে নিজেকে, তাঁর নেতাদের এবং দলকে ছাড়িয়ে গিয়েছেন। অসন্তোষের তিক্ত বক্তব্যে তিনি অকারণে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন। তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে টেনে এনেছিলেন।
সভায় কংগ্রেস নেতা বলেছিলেন, " যত দিন মোদী ক্ষমতায় থাকবেন, আমি মরব না।" সেই নিয়েই শুরু হয় চর্চা। অমিত শাহ লিখেছেন, " আপনি অকারণে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের বিষয় টেনে আনছেন। অথচ তিনি আপনার দীর্ঘায়ু কামনা করছেন।" তিনি আরও লিখেছেন, " প্রধানমন্ত্রী মোদী ও আমরা সবাই প্রার্থনা করি খাড়গে সুস্থ ও দীর্ঘজীবী থাকুন। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে উঠতে দেখার জন্য তিনি বেঁচে থাকুন।"












Click it and Unblock the Notifications