দেশকে বিভ্রান্ত করছে কেন্দ্র সরকার, সিডিএসের মন্তব্যের প্রেক্ষিতে মোদী সরকারকে আক্রমণ খাড়গের
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহানের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই অভিযোগ তুলেছেন তিনি। খাড়গে দাবি করেছেন যে, দেশের নিরাপত্তা এবং সামরিক প্রস্তুতির বিষয়ে কেন্দ্র সরকারের অবস্থান স্পষ্ট নয় এবং জনসাধারণকে ভুল তথ্য দেওয়া হচ্ছে।
সিডিএস চৌহান সম্প্রতি সিঙ্গাপুরে এক সাক্ষাৎকারে দেশের সামরিক সক্ষমতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি পাকিস্তানের তরফে করা অভিযোগ নিয়ে মুখ খোলেন। ওই সাক্ষাৎকারের পরই কংগ্রেস সভাপতি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন।

মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করছে। সিডিএস-এর সাক্ষাৎকারে এমন কিছু বিষয় উঠে এসেছে যা নিয়ে সরকারের ব্যাখ্যা প্রয়োজন।" তিনি আরও বলেছেন যে, কার্গিল যুদ্ধের পর যেমন একটি বিশেষজ্ঞ কমিটি সামরিক প্রস্তুতি এবং ব্যর্থতা খতিয়ে দেখেছিল, ঠিক তেমনই একটি কমিটি গঠন করে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা উচিত।
কংগ্রেস সভাপতির মতে, দেশের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনওরকম লুকোচুরি বা অস্পষ্টতা থাকা উচিত নয়। তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন যে, দেশের সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হোক। খাড়গের এই মন্তব্য দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
প্রসঙ্গত, 'অপারেশন সিঁদুর'-এর সময় ভারতীয় বিমান বাহিনীর কিছু যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। পাশাপাশি, পাকিস্তান যে ভারতের ছয়টি ভারতীয় জেটকে ধ্বংসের দাবি করেছিল, তাকে তিনি একেবারে ভুল বলে উড়িয়ে দিয়েছেন।
ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান জোর দিয়ে বলেন যে, ভারতের জন্য এটি খুঁজে বের করা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল যে কেন বিমানগুলিকে হারিয়েছি। কারণ তাহলেই আমাদের সামরিক বাহিনী নিজেদের কৌশল উন্নত করতে পারবে এবং আবারও পাল্টা আঘাত হানতে পারবে। সেটাই ভারত পরে করেছে বলেও দাবি করেন সিডিএস চৌহান।












Click it and Unblock the Notifications